1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 11:37 am
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

“পটুয়াখালীর বড়বিঘাইয়ে ৩ দোকানে আগুন;রাস্তার বেহাল দশায় পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিস।

Reporter Name
  • Update Time : Monday, October 5, 2020,
  • 192 Time View

এস.এম নুরনবী ভ্রাম্যমান প্রতিনিধিঃ

অদ্য রাত্র আনুমানিক ৩ ঘটিকায় পটুয়াখালী সদর উপজেলাধীন বড়বিঘাই ইউনিয়নের সি-কেওয়াবুনিয়া বাজারে আগুন লাগার কারনে ৩টি দোকান পুরে ছাই হয়ে যায়।আগুন দেখে স্থানীয়রা ছুটে গেলেও আগুন নেভানো সম্ভব হয়নি।

৩ টি দোকানের একটির মালিক সাইফুল ইসলাম জানান, অনেক কষ্টে উপার্জিত টাকা দিয়ে তিলে তিলে গড়ে তুলেছিলাম এই ব্যবসাপ্রতিষ্ঠান যা আমারই এক আত্মীয় পরিচালনা করত, কিন্তু এক নিমিষেই সব শেষ হয়ে গেল!
আগুনের সূত্রপাত সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, হয়তোবা পার্শ্ববর্তী দোকানের কোন চার্জারে শর্টসার্কিট অথবা মশার কয়েল কিংবা সিগারেটের আগুন এর মাধ্যমেই এই আগুন উৎপন্ন হয়েছে,যার ফলে পুড়ে গিয়েছে আমার দোকানসহ মোট তিনটি দোকান, আগুন লাগার ফলে আমার ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা।
ক্ষতিগ্রস্থ আরেক দোকান মালিক জসিম হাওলাদারের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ লক্ষ টাকার উপড়ে।

ক্ষতিগ্রস্ত আরেকজন শহিদ গাজী জানান, তার গ্যাসের সকল সিলিন্ডার পুড়ে ছাই হয়ে গেছে! তার ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৫ লক্ষ টাকা।

স্থানীয়রা জানান, পটুয়াখালী টু তিতকাটা রাস্তার বেহাল অবস্থার কারণে আজ এই ঘটনায় ফায়ার সার্ভিসে এসে পৌঁছাতে পারেনি!

কাল হঠাৎ হয়তো কেউ অসুস্থ হয়ে পরলেও এম্বুলেন্স আসতে পারবে না,ফলে আমরা বঞ্চিত হব প্রয়োজনীয় চিকিৎসা থেকে ! রাস্তা সংস্কারের জন্য মাপামাপি প্রক্রিয়া চলছে তবে কর্তৃপক্ষকে আরও দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানান স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট