1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 27, 2026, 10:48 am
Title :
সখিপুরে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ মজুদে ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার, দুই প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

পবার হরিয়ানে জেলে ও বন্যার্তদের মাঝে খাদ্যশস্য বিতরণ

Reporter Name
  • Update Time : Tuesday, October 20, 2020,
  • 200 Time View

রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর পবার হরিয়ানে জেলে ও বন্যার্তদের মাঝে খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার হরিয়ান ইউনিয়ন পরষদ প্রাঙ্গণে প্রজনন মৌসুমে ইলিশ আহরণ নিষিদ্ধ সময়ে ভিজিএফ কর্মসূচির আওতায় এসব খাদ্যশস্য বিতরণ করা হয়।
হরিয়ান ইউপি’র চেয়ারম্যান মফিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে চাল বিতরণ করেন সংসদ সদস্য আয়েন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল আকতার, হরিপুর ইউপি’র চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিল।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আবু বকর সিদ্দিক। বক্তব্য রাখেন কাটাখালী থানা অফিসার্স ইনচার্জ জিল্লুর রহমান। উপস্থিত ছিলেন পবা উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমেদ, ছাত্রলীগ সভাপতি ফরিদুল ইসলাম রাজুসহ হরিয়ান ইউনিয়ন পরিষদের সকল সদস্য, উপকারভোগি জেলে ও বন্যার্ত মানুষ।
এ কর্মসুচির মাধ্যমে ২২৫ জন জেলের প্রত্যেককে ২০ কেজি করে চাল ও বন্যার্তদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। পবা উপজেলায় ৯৬০ জন জেলেকে পর্যায়ক্রমে এসব ভিজিএফ চাল দেয়া হচ্ছে। আগামী ৪ নভেম্বর পর্যন্ত নদী থেকে ইলিশ আহরণ বন্ধ থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট