1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 2:18 pm
Title :
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম রূপসায় শামছুর রহমান স্কুলের মাঠের জায়গা দখল নিয়ে মামলায় বিজয়ী পক্ষ ও স্কুল কতৃপক্ষের বিপরীতমুখী অবস্থান।  মহাসড়ক দখল করে আলুর হাট বগুড়া-জয়পুরহাট রুটে জনজীবন বিপর্যস্ত ৩৩ বছরের জরাজীর্ণ সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, মুরাদনগরে ২০ হাজার মানুষের ভোগান্তি চরমে।

পবিত্র মিলাদুন্নবী (সা.) উপলক্ষে খাগড়াছড়িতে ধর্মপ্রাণ মানুষের বর্ণাঢ্য শোভাযাত্রা

Reporter Name
  • Update Time : Sunday, September 7, 2025,
  • 143 Time View

 

মো: তোফায়েল আহমেদ :

খাগড়াছড়িতে ধর্মীয় শ্রদ্ধা ও উৎসবমুখর আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন উপলক্ষে শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে বর্ণাঢ্য জশনে জুলুছ র‌্যালির আয়োজন করে আহলে সুন্নাত ওয়াল জামা’আত খাগড়াছড়ি।

খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। এতে অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আনোয়ারুল কবির, আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সাধারণ সম্পাদক সাজেদ মাহমুদ, সিনিয়র সহসভাপতি আব্দুর রউফ রাজা, মাওলানা সালাউদ্দিন মোহাম্মদ ফারুকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়। এ সময় হাজারো ধর্মপ্রাণ মুসল্লি নানা রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন ও কলেমা খচিত পতাকা নিয়ে “নারায়ে তাকবির, আল্লাহু আকবর” ও “নারায়ে রিসালাত, ইয়া রাসুলাল্লাহ” ধ্বনিতে স্লোগান দিতে থাকেন। এতে মুখরিত হয়ে ওঠে পুরো খাগড়াছড়ি শহর।

শেষে ঈদগাহ মাঠে মিলাদ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে জুলুছের সমাপ্তি ঘটে। মোনাজাত পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি মাওলানা আবু তাহের আনসারী।

এছাড়া, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান শিক্ষক জামাল উদ্দিনসহ শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট