1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 2:43 pm
Title :
পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ ।

পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন। 

Reporter Name
  • Update Time : Wednesday, April 1, 2026,
  • 23 Time View

 

 

মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করে পটুয়াখালীর পায়রা সেতু এলাকায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সরকারের ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়।

 

বুধবার (১ এপ্রিল) পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পায়রা সেতু সংলগ্ন এলাকায় সড়ক বিভাগ,সড়ক ও জনপথ অধিদপ্তর এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ পটুয়াখালীর যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. শহীদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ, পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন এবং এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জামিল আক্তার নিলয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তারা আরও উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলে যে ঝুঁকি বাড়ছে, তা মোকাবিলায় ব্যাপক সবুজায়ন কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সড়কের দুই পাশে পরিকল্পিতভাবে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে। এর মাধ্যমে একদিকে যেমন পরিবেশের উন্নয়ন হবে, অন্যদিকে সড়কের সৌন্দর্য বৃদ্ধি ও জীববৈচিত্র্য সংরক্ষণেও ইতিবাচক প্রভাব পড়বে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, সরকারি এই উদ্যোগে স্থানীয় জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করা গেলে বৃক্ষরোপণ কর্মসূচি আরও কার্যকর হবে এবং দীর্ঘমেয়াদে টেকসই পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট