1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 4:26 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

পাঁচশত বছরেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে চৌড়া গ্রামের তেঁতুল গাছ।

Reporter Name
  • Update Time : Friday, December 4, 2020,
  • 205 Time View

মিজানুর রহমান মিলন, বগুড়া জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের চৌড়া গ্রামে পাঁচশত বছরেরও বেশি প্রাচীন তেতুল গাছটি নজর কেড়েছে এলাকাবাসীর। সৌন্দর্য বিলিয়ে দিচ্ছে গাছটির আঁকাবাঁকা ডালপালার বিস্তার। প্রকৃতির সৌন্দর্য বোঝা যায় গাছটির কাছে গেলে। ক্লান্ত কৃষক এবং পথচারীরা প্রতিদিনই এই গাছটির নিচে বসে নিজেকে সতেজ করেন। বগুড়া জেলার শেরপুর উপজেলার সীমান্তবর্তী রানিরহাট থেকে দক্ষিনে মানিকচাপড় গ্রাম হয়ে ০৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসতে হবে চৌড়া গ্রামের তেঁতুলতলায়। উপজেলার মধ্য এ গাছটিই সবচেয়ে পুরাতন তেঁতুল গাছ। জেলার মধ্যে আর এরকম পুরাতন গাছ আছে কিনা জানা নেই। উপজেলা পরিষদ তাড়াশ সিরাজগঞ্জের (এডিপি-২০১৯-২০) এর অর্থায়নে চুক্তি মূল্য:-১,৭০,০২৭/=ব্যায়ে চৌড়া গ্রামের তেঁতুলতলায় গোল চত্বর নির্মাণ করা হয়েছে। সরকারি জায়গায় হওয়ায় এই গাছটির তেঁতুল যে কেউ নিতে পারেন। ধরেও পর্যাপ্ত পরিমাণ। বিভিন্ন প্রজাতির অসংখ্য পাখির নিরাপদ আশ্রয় হয়েছে গাছটি। গাছের ছায়া তলে গোল চত্বরে প্রতিদিন শতাধিক লোক জন সমবেত হয়। বিভিন্ন সময় লাগানো সাইনবোর্ডের অসংখ্য তারকাটা বেঁধে আছে গাছটির বুকে। মুলকান্ড ঘিরে বসেছে চা,পান, সিগারেট, মুদি সহ বেশকিছু টং দোকান। চৌড়া গ্রামের মৃত্যু আয়েন উদ্দিন প্রামাণিকের ছেলে মজিবর রহমান প্রামানিক (৬৫), ও মৃত্যু নকুল ফকিরের ছেলে মোঃ করম আলী ফকির (১০০), এবং পার্শ্ববর্তী চকদেবিরামপুর গ্রামের মোঃ আবু ওহাব আলীর ছেলে মোঃ শফিকুল ইসলাম (৩২) ও মৃত্যু এনায়েতুল্লাহ আকন্দের ছেলে গৃহশিক্ষক মোঃ জয়নুল আবেদীন (৪৪) এবং স্থানীয় ইউপি সদস্য মোঃ নাসির উদ্দিন আমাদের বগুড়া জেলা প্রতিনিধি মোঃ মিজানুর রহমান মিলন কে বলেন, বুদ্ধি হওয়ার পর থেকে তেঁতুল গাছটিকে তারা এভাবেই দেখে আসছেন। দাদা-নানাদের মুখে গাছটির অনেকগুলো গল্প শুনেছেন। তারাও নাকি ছোটবেলা থেকে একইরকম দেখেছেন। এবং তাদের দাদা-নানারাও নাকি গাছটিকে এভাবেই দেখেছেন । গাছটি পাঁচশত বছরেরও বেশি পুরনো হবে বলে তারা জানিয়েছেন। সম্প্রতি চৌড়া গ্রামের তেঁতুলতলায় গোল চত্বর নির্মাণ করায় তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান, ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খান, ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: মর্জিনা ইসলামের প্রতি আন্তরিক ভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন চৌড়াসহ পার্শ্ববর্তী গ্রামের স্থানীয় জনসাধারণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট