1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 11:05 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

পাখি ও বন্যপ্রাণী সংরক্ষণে এসো দেশকে ভালোবাসি সংগঠনের পক্ষ থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণঃ

Reporter Name
  • Update Time : Monday, January 18, 2021,
  • 568 Time View

পাবনা জেলা স্টাফ রিপোর্টার
মোঃবাছেদ হোসেন শান্ত

পাখি ও বন্যপ্রাণী, পরিবেশ ও প্রতিবেশের এক অপরিহার্য অংশ। পাখি পরিবেশের বন্ধু, কিন্তু মানুষ তার সাথে বন্ধুসুলভ আচরণ করছে না। বিনা কারণে মানুষ প্রকৃতির এই বন্ধুকে হত্যা করে চলেছে।
বিশেষ করে শীতের মৌসুমে বিভিন্ন দেশ থেকে পরিযায়ী পাখি আমাদের এই বাংলাদেশে নানা কারণে আগমন করে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীব বৈচিত্রে এক অনন্য অবদান রাখছে। কিন্তু মানুষের অজ্ঞতা ও নির্মমতার জন্য প্রকৃতি থেকে দিন দিন পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাই মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য একদল উদ্যমী যুবক অবিরত কাজ করে যাচ্ছে। পাবনা জেলার, সুজানগর উপজেলায় প্রকৃতি ও দেশপ্রেমের অনুভূতি নিয়ে গড়ে উঠেছে “এসো দেশকে ভালোবাসি” Let’s Love the Country( LLC ) নামক সংগঠন । সংগঠনের সদস্যরা বিভিন্ন সামাজিক সমস্যা ছাড়াও প্রকৃতি ও পাখি সংরক্ষণে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে সংগঠনটির প্রতিষ্ঠাতা গতকাল ১৭/০১/২০২১ ইং ঢাকাস্থ বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট (WCCU)পরিচালক জনাব এ. এস. এম জহির আকন বরাবর পাখি সংরক্ষণের ব্যবস্থা গ্রহণের জন্য দরখাস্ত পত্র দেন। উল্লেখ্য অত্র সংগঠনের পক্ষ থেকে একই বিষয়ে ইতিপূর্বেও প্রশাসনের বিভিন্ন মহলে দরখাস্ত পত্র প্রেরণ করা হয়। সংগঠনের সদস্যদের সাথে আলোচনা করলে তারা জানান প্রকৃতি, দেশ ও সমাজের উপকারে তারা অঙ্গীকারাবদ্ধ। তাই পাখি শিকার রোধ কল্পে তারা বিভিন্ন গ্রামগঞ্জ-হাটবাজার এবং মসজিদ-মন্দিরে সচেতনামূলক আলোচনা ও লিফলেট বিতরণ করেন । এ সময় সংগঠনটির উদ্যোক্তা মোঃরবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃবাসেদ হোসেন, দপ্তর সম্পাদক মোঃ কামরুল হাসান, সদস্য মোঃ আমিরুল ইসলাম, সদস্য মোঃ সালাউদ্দিন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট