1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 4:40 pm
Title :
টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম

পাবনায় মোবাইল ফোনের সব দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

Reporter Name
  • Update Time : Monday, December 8, 2025,
  • 221 Time View

 

 

চাটমোহর (পাবনা) সংবাদদাতাঃ

 

এনইআইআর (NEIR) ব্যবস্থা বাতিলের দাবিতে পাবনায় মোবাইল ফোন ব্যবসায়ীরা সব দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন। এ উপলক্ষে তারা বিক্ষোভ মিছিলও করেছেন।

সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে পাবনা জেলা মোবাইল বিজনেস কমিউনিটির আহ্বানে জেলার সব মোবাইল ফোনের দোকান বন্ধ রেখে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে পাবনা প্রেসক্লাবের সামনে সমাবেশে এসে তারা অনির্দিষ্টকালের জন্য দোকান বন্ধ রাখার ঘোষণা দেন।

ব্যবসায়ীদের অভিযোগ, এনইআইআর ব্যবস্থা চালু হলে জেলার হাজারো ব্যবসায়ী ও তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে। নতুন নিয়মে একটি বিশেষ গোষ্ঠী লাভবান হবে, অথচ খুচরা ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির মুখে পড়বে। পাশাপাশি অতিরিক্ত কর ও প্রক্রিয়ার কারণে গ্রাহক পর্যায়ে মোবাইল ফোনের দামও বেড়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত করতে ও অনিবন্ধিত মোবাইল ফোনের ব্যবহার বন্ধে আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর চালু হওয়ার কথা রয়েছে। এ ব্যবস্থা কার্যকর হলে চুরি হওয়া, অনিবন্ধিত বা অনুমোদনহীন আমদানি করা মোবাইল ফোন দেশের নেটওয়ার্কে আর ব্যবহার করা যাবে না।

বিক্ষোভে পাবনা জেলার সব মোবাইল ফোন দোকানের মালিক ও কর্মচারীরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট