1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 1:55 pm
Title :
উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী। 

পাবনার আমিনপুর থানার নান্দিয়ারা কবর স্থানে গাছের সাথে ঝুলন্ত মরদেহ উদ্ধার।

Reporter Name
  • Update Time : Saturday, December 2, 2023,
  • 304 Time View

 

বুলবুল হাসান, পাবনা জেলা প্রতিনিধি ; পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানাধীন জাতসাখিনী ইউনিয়নের নন্দিয়ারা কবরস্থানের আমগাছ থেকে শুভ (১৯) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

রোববার (২ ডিসেম্বর) সকালে স্থানীয়রা কবরস্থানে করব যিয়ারত করতে গেলে তারা ঝুলন্ত অবস্থায় লাশ টি দেখতে পায়। এর পরে পুলিশ কে খবর দিলে ঘটনা স্থলে আসে আমিনপুর থানার পুলিশ। পরে ঘটনা স্থল থেকে লাশ পুলিশ উদ্ধার করে নিয়ে যায়।

 

নিহত শুভ পাবনার আমিনপুর থানার শিবপুর গ্রামের মৃত সোহেলের ছেলে। সে পেশায় একজন মোটরসাইকেল মেকানিক বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

 

নিহত শুভর মা শিল্পী বলেন , এটি কোন আত্মহত্যা নয়। আমার ছেলেকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। তিনি তার সন্তানের হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচার দাবী করেন।

 

তিনি আরও জানান, শুভকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে চিকিৎসা করিয়ে এনে একটি মোটরসাইকেল মেকানিকের দোকানে কাজে রাখা হয়েছিল । শুভ গতকাল বিকেল ৪টায় তার মায়ের কাছ থেকে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়েছে জানান তার মা।

 

এ বিষয়ে (সুজানগর-আমিনপুর) সার্কেল এএসপি রবিউল ইসলাম বলেন, ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনা স্থানে পৌঁছে মরদেহটি সুরতহালের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হইবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট