1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 22, 2026, 2:14 am
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

পাবনার চর সাফুল্লাহ অঞ্চলে পরীক্ষামূলক ভুট্রা চাষ শুরু ।

Reporter Name
  • Update Time : Sunday, January 29, 2023,
  • 220 Time View

 

বুলবুল হাসান, পাবনা জেলা প্রতিনিধি : এক সময় যেখানে শুধু বালি আর বালি হলেও এখন ছেয়ে গেছে ফসলের মাঠে। চারিদিকে তাকাতেই কৃষকের সোনালী ফসলের ক্ষেত। আধুনিক প্রযুক্তি ও উন্নত চাষাবাদ পদ্ধতির ফলে বদলে গেছে বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের যমুনার পাড়ে চর সাফুল্লাহ অঞ্চলের মানুষের ভাগ্য। পাশাপাশি বদলে গেছে দেশের কৃষির চিত্রও। কৃষিতে এ যেন এক নীরব বিপ্লব ঘটেছে।

 

সরেজমিনে গিয়ে কথা হয় এ ইউনিয়নের চর সাফুল্লাহ গ্রামের পরীক্ষামূলক ভুট্টা চাষি কাদের মোল্লার সঙ্গে। নিজ উদ্যোগে এ বছর প্রথম দুই বিঘা জমিতে ভুট্রার চাষ শুরু করেছেন। এখন পর্যন্ত ভুট্রা চাষে কোনো সমস্যার সম্মুখীন হননি। ফলন ভালো হলে আগামীতে আরো ভুট্রা চাষ বাড়ানো হবে। তিনি আরো বলেন আমার দেখা দেখিতে অনেকেই এখন ভুট্টা চাষে আগ্রহ প্রকাশ করছে।

 

জানা যায়, প্রতি বিঘা জমিতে চাষ, বীজ, সেচ, সার ও কীটনাশক এবং পরিচর্যা বাবদ খরচ হয় ১৫ থেকে ২০ হাজার টাকা। প্রতি বিঘায় ফলন হয় ৪০ থেকে ৪৫ মণ। বর্তমানে প্রতি মণ ভুট্টার বাজার মূল্য ১২০০ থেকে ১৩০০ টাকা। খরচ বাদ দিয়ে এতে প্রতি বিঘায় ৩৫ থেকে ৪০ হাজার টাকা লাভ হয় কৃষকের। স্বল্প সময়ে অধিক লাভবান হওয়া যায়।

 

উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) নূরে আলম জানান এ উপজেলায় ২০২৩ অর্থবছরে ভুট্টা চাষের লক্ষ্য মাএা নির্ধারণ করা হয়েছে ৪০ হেক্টর জমিতে গত বছর চাষ হয়ে ছিলো ৩৫ হেক্টর জমিতে। আগামীতে আরো চাষের পরিমাণ বাড়ানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট