1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 6:02 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

পাবনার সুজানগরে গাজার বিলে নৌকা ভ্রমনের নামে চলছে অশ্লীলতা।

Reporter Name
  • Update Time : Saturday, September 5, 2020,
  • 505 Time View

আবু ইউসুফ নিজস্ব নিউজ রুম

পাবনার সুজানগর উপজেলার ঐতিহ্যবাহী বিস্তীর্ণ গাজনার বিলে বর্তমানে নৌকা ভ্রমণ ও বনভোজনের নামে চলছে অশ্লীলতা ও অসামাজিক কার্যকলাপ। এতে ক্ষুব্ধ বিলপাড় সহ গাজনার বিলে পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষেরা।

শুক্রবার ও শনিবার বিকালে গাজনার বিলের খয়রান ব্রিজ এলাকায় গিয়ে দেখা যায় বেশিরভাগ ভ্রমণ ও বনভোজনের নৌকার সামনে অশ্লীল পোশাকে নাচছেন নর্তকী সহ কয়েকজন হিজরা। আর এদের সাথে নৌকায় নেশা জাতীয় দ্রব্য পান করে ড্যান্স দিচ্ছে তরুণ যুবকেরা।

খোঁজ নিয়ে জানা যায়, এ সব নর্তকী ও হিজরাদের অন্য জায়গা থেকে টাকা দিয়ে এনে অবৈধ এ কর্মকান্ড চালায় ভ্রমণে ও পিকনিকে আসা যুবকেরা।

আর দিনে নাচের মাধ্যমে আনন্দ দিলেও রাতে ঘটছে অসামাজিক কার্যকলাপ। এদিকে নর্তকী ও হিজরা থাকা নৌকাগুলোর বেশিরভাগ অংশই ছাউনি দেওয়া।

বিলের খয়রান ব্রিজ এলাকায় পরিবার নিয়ে ঘুরতে আসা শিক্ষক আনিছুর রহমান বলেন ঐতিহ্যবাহী এই গাজনার বিলের অপরুপ সৌন্দর্য উপভোগ করতে খয়রান ব্রীজ এলাকায় এই সময়ে প্রায় প্রতিদিন সাঁথিয়া, বেড়া, পাবনা শহর সহ অন্য জেলা থেকেও শত শত মানুষ আসে।

কিন্তু নৌকায় আনন্দ ভ্রমণ ও পিকনিকের নামে চলা অশ্লীল কর্মকান্ডে সাধারণত পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়।

গাজনার বিলে বেড়াতে আসা সরকারী কর্মকর্তা উপজেলা পোষ্ট মাষ্টার আফজাল হোসেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য রাজু আহমেদ ও ফজলুল হক বলেন গাজনার বিলে নৌকা ভ্রমণ ও বনভোজনের নামে চলা অশ্লীলতায় ডুবছে যুব সমাজ, ফলে অভিভাবকেরা উঠতি বয়সের সন্তানদের ভবিষ্যৎ ও ক্রমবর্ধমান নৈতিক অবক্ষয় নিয়ে চরম উদ্বেগ আর উৎকন্ঠায় রয়েছেন।

তারা যুব সমাজকে রক্ষায় বিলে চলাচলকারী নৌকা বাশের ছঁই তোলা ও সামিয়ানা টাঙানো শ্যালোইঞ্জিন চালিত ভাসমান বনভোজনের এসব নৌকাতে গান বাজনা নাচা নাচি ও বিনোদনের অন্তরালে চলমান অশ্লীল কর্মকান্ড বন্ধে প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে সুজানগর থানা অফিসার ইনচার্জ বদরুদ্দোজা জানান বিষয়টি সম্পর্কে থানায় কেউ অভিযোগ দেয়নি। তবে এ ধরণের অশ্লীল কর্মকান্ড চলে থাকলে তা বন্ধে পুলিশ অতি দ্রুতই অভিযান পরিচালনা করবে এবং তালিম নগর সুইচগেট বাজার আমিন থানা পুলিশ কে অতি দ্রুতই অভিযান পরিচালনা করার জন্য হস্তক্ষেপ কামনা করেছেন এলাকা বাসী

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট