বুলবুল হাসান, পাবনা জেলা প্রতিনিধি : রাজশাহীর চাঁপাই থেকে ছেড়ে আসা ঢালারচর গামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি
সাঁথিয়ার রাজাপুর স্টেশন অতিক্রম করার সময় সন্ত্রাসী ও দুষ্কৃতিকারিরা চলন্ত ট্রেনে ঢিল ছুড়ে মারে। এতে ট্রেনের ভিতরে বসে থাকা এক মহিলা যাত্রীর মাথায় এসে পথরের ঢিলটি লাগে। ঘটনাস্থলেই যাত্রীর মাথা থেকে রক্ত ঝরতে থাকে এ সময় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
ট্রেনের যাএীরা জানান মঙ্গলবার ৩০ শে জানুয়ারী রাত ৮ টা ২০ মিনিটের দিকে এই ট্রেন সাঁথিয়ার রাজাপুর স্টেশন অতিক্রম করার সময় মুহুর্মুহু পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এতে বেশ কয়েক জন আহত হন এর মধ্যে এক জন গুরুতর আহত হয়েছেন। ট্রেনটি এ সময় রাজশাহী চাঁপাই থেকে পাবনার বেড়া উপজেলার ঢালারচরে ফিরছিলো। ট্রেনটিতে নিয়মিতভাবে নির্দিষ্ট কয়েকটি স্থানে পাথর ছোড়ার ঘটনা এর আগেও একাধিক বার হয়েছে। যাত্রীদের ট্রেনে উঠে চরম আতঙ্কে থাকতে হয়।
এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নূর মোহাম্মদ বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। আমাদের সামাজিক সচেতনতা ছাড়া এটা বন্ধ করা সম্ভব নয়। এরপরও আমরা এসব দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। পুলিশের
সহায়তায় অপরাধীদের ধরতে চেষ্টা করা হবে।