1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 5:47 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

পাবনায় পাঁচ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

Reporter Name
  • Update Time : Saturday, March 23, 2024,
  • 384 Time View

 

বুলবুল হাসান, পাবনা জেলা প্রতিনিধি : পাবনার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়নে পাঁচ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে। ঘটনার ১২ ঘন্টা অতিবাহিত হওয়ার পুর্বেই ধর্ষক কে গ্রেফতার করেছে আমিনপুর থানা পুলিশ।

ভুক্তভোগী শিশুটির পরিবার সুত্রে জানা যায়, গত শুক্রবার (২২শে মার্চ) বিকেল ৩ টায় ঢলারচর গ্রামের বাচ্চু সরদার চকলেট দেয়ার কথা বলে শিশুকে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুর চিৎকারে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে। ধর্ষক কৌশলে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় শিশুকে বেড়া হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে পাবনা সদর হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় শিশুটির চাচা (পালিত বাবা) বাদী হয়ে আমিনপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

আমিনপুর থানার ওসি তদন্ত এস এম নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল বিকেল আনুমানিক ৩ টার দিকে ঢালারচর ইউনিয়নের ঢালারচর গ্রামে ৫ বছরের শিশুকে ধর্ষণ করে বাচ্চু সরদার। এঘটনায় শিশুর চাচা বাদী হয়ে আমিনপুর থানায় অভিযোগ দায়ের করেন। এরপরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ধর্ষক কে গ্রেফতার করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহন শেষে ধর্ষককে পাবনা আদালতে প্রেরণ করা হয়েছে এবং ভুক্তভোগী শিশুকে চিকিৎসা ও নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট