1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 14, 2026, 11:36 am
Title :
গাজীপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে  হাজারো নেতাকর্মীর ঢল  কৃষক কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সালথায় জমি নিয়ে বিরোধে সালিশ বৈঠকে সৎ মা’কে পিটিয়ে জখম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসী দের অভয়ারণ্য ফার্মগেটে রূপসী বাংলা নামের আবাসিক নামে চলছে মাদক ও নারীর দেহ ব্যবসা দুর্নীতি ও অবৈধ ভবনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নারী সাংবাদিককে হেনস্তা কারী ইমারত পরিদর্শক অপি রুবেল গ্রেফতার।  গাজীপুরে কৃষিজমির মাটি কাটায় অভিযোগে অর্থদণ্ড রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব পদে বগুড়া সোনাতলার কৃতি সন্তান সাহাবুর রহমান রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি গোপালপুরে তিন দশক পর গোয়ালবাড়ী খাল পুনঃখনন কাজ শুরু  মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম

পাবনায় বিষাক্ত সিসা কারখানায় অভিযান, ২ লক্ষ টাকা জরিমানা।

Reporter Name
  • Update Time : Wednesday, July 23, 2025,
  • 357 Time View

 

নিজেস্ব প্রতিনিধি : শিফা ব্যাটারি প্রাইভেট লিমিটেড এর কারখানায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত দুই লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার (২২ জুলাই) পাবনার বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের নতুন ভারেঙ্গায় অবস্থিত শিফা ব্যাটারি প্রাইভেট লিমিটেড এর কারখানায় বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম পরিবেশ অধিদপ্তর পাবনার পরিদর্শক আব্দুল মোমিন অভিযান পরিচালনা করা হয়। সেখানে বর্জ্য যত্রতত্র ফেলে পরিবেশ ও জীববৈচিত্রের ক্ষতিসাধনের প্রমান পাওযায় যায়।

শিফা ব্যাটারি কারখানা মালিক জায়দার দোষ স্বীকার করে স্বীকাররোক্তি দেয়ায় তৎক্ষণাৎ ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম বাংরাদেশ পরিবেশ সংরক্ষণ পরিবেশ আইন ১৯৯৫ অনুযায়ী অভিযুক্তকে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। জরিমানা পরিশোধ করলে তাকে করাদন্ড থেকে অব্যাহতি দেয়া হয়।

এ ব্যপারে আগামী ১৫ দিনের মধ্যে বিধি মোতাবেক কারখানার উৎপাদন কার্যক্রম পরিচালনার নির্দেশ দেয়া হয়। সেই সাথে পাবন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শকে তাদের কার্যক্রম তদারকি করার জন্য নিদের্শ প্রদান করেন

সরেজমিনে স্থানীয় জনগণের সাথে কথা বলে জানা যায় ব্যাটারি কারখানার নামের আড়ালে পুরাতন ব্যাটারির বর্জ্য পুড়িয়ে পরিবেশের ক্ষতি করে সিসা তৈরি করা হয়।রাতের অন্ধকারে কারখানার গেট বন্ধ করে খোলা চুলায় ব্যাটারির বর্জ্য পোড়ানো হয়।এতে কারখানার আশেপাশের মানুষ সিসার বিষাক্ত ধোঁয়ায় শ্বাস কষ্ট সহ বিভিন্ন জটিল কঠিন রোগে আক্রান্ত হচ্ছে। বিষাক্ত সিসার ধোঁয়ার গন্ধে খাওয়া দাওয়া সহ ঘুমানো কঠিন হয়ে পড়েছে। বিষাক্ত সিসার কারখানার কারণে কৃষি জমিতে ফসল ঠিক মত হচ্ছে না। জমির ঘাস গরু ছাগল খেলেই মারা যাচ্ছে । সিসার ধোঁয়ায় ফলজ গাছের ফল ধরছে না। এমতাবস্থায় বিষাক্ত সিসার ধোঁয়ায় মহা বিপদে পড়েছে শিশু সহ বয়স্ক ব্যক্তি। প্রভাবশালীদের সহযোগিতায় এহেন অপকর্ম করে যাচ্ছেন দীর্ঘ দিন ধরে। কারখানার বিষাক্ত ধোঁয়া থেকে রক্ষা পেতে ও মরণ ফাঁদ থেকে বাঁচতে চায় স্থানীয় এলাকাবাসী।

এ বিষয়ে জানতে চাইলে বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম সাথে মোবাইল ফোনে বলেন, পরিবেশ রক্ষা ও জন স্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও বেড়া উপজেলা জুড়ে পরিবেশ রক্ষায় প্রশাসনের কঠোর নজর দারি থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট