1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 5, 2026, 11:06 pm
Title :
আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

পাবনা অপহৃত ইউপি সদস্যকে উদ্ধার।

Reporter Name
  • Update Time : Thursday, January 7, 2021,
  • 358 Time View

দুই অপহরণকারীকে সরঞ্জামাদিসহ গ্রেফতার”সংবাদ ব্রিফিংয়ে
পাবনা প্রতিনিধি: পাবনায় অপহরণ হওয়ার ৬ ঘন্টার মধ্যেই অপহৃত ইউপি সদস্যকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই অপহরণকারীকে আটক করে তাদের নিকট থেকে মুক্তিপণের নগদ টাকা, মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আজ বৃৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান।
সংবাদ ব্রিফিংয়ে পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, বুধবার রাতে পাবনা শহরের মেরিল বাইপাস এলাকা থেকে জেলার সুজানগর উপজেলার রানীনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য কোবাদ আলী ব্যাপারী (৫৩) অপহরণ হয়। অপহরণকারীরা কোবাদ বেপারীর পরিবারের নিকট ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করলে তার পরিবার বিকাশের ম্ধ্যামে ২৫ হাজার টাকা প্রদান করে। এরপরও অপহরণকারীরা তাকে মুক্তি না দেওয়ায় পরিবার আমিনপুর থানায় অভিযোগ করেন।
তাৎক্ষনিক ভাবে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলমের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল তথ্য প্রযুক্তি ব্যবহার করে কোবাদ মেম্বারকে উদ্ধারে অভিযানে নামে। বিকাশ থেকে টাকা উত্তোলনের সূত্র ধরে তাদের অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ চর আশুতোষপুর বাজার এলাকার একটি মেহগনি বাগানে কোবাদ মেম্বরকে আটকে রাখা অবস্থায় অপহরণকারীদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো সিংগা উত্তরপাড়া এলাকার আহম্মদ আলীর ছেলে মামুন (২১) ও চর আশুতোষপুর এলাকার দেওয়ান আব্দুল্লাহ’র ছেলে দেওয়ান আসাদুল্লাহ তুষার (২৫)।
ঈুলিশ সুপার আরো জানান, গ্রেফতারকৃতরা পেশাদার অপহরণকারী দলের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন সময়ে মেয়েদেরকে ফাঁদ হিসেবে ব্যবহার করে অপহরণের পর মুক্তিপন আদায় করেন। তাদেও বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে এবং এই চক্রের আরো সদস্যদের আইনের আওয়ায় আনার চেষ্টা চলছে।
পাবনার সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে, গ্রেফতারকৃতদের আদালতে নিয়ে রিমান্ড আবেদন করা হবে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট