1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 18, 2026, 9:43 pm
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

পাবনা -১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাজী মোঃ ইউনুস আলী।

Reporter Name
  • Update Time : Monday, June 2, 2025,
  • 1527 Time View

 

বুলবুল হাসান, সিনিয়র স্টাফ রিপোর্টার : ৬৮ পাবনা-১ (সাঁথিয়া-বেড়া আংশিক ) নির্বাচনী এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় তাঁতী দলের সহ-সভাপতি হাজী মোঃ ইউনুস আলী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশা প্রত্যাশা করছেন। তিনি তার নির্বাচনী এলাকার জনসাধারণ ও নেতাকর্মীদের সংগঠিত করে দীর্ঘদিন যাবত দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছেন। এতে এলাকার সাধারণ জনগণের মাঝে তাকে নিয়ে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা। তিনি এলাকায় দানবীর, জনহিতৈষী, ধার্মিক, উদার ও জ্ঞানী ব্যক্তি হিসেবে বেশ জনপ্রিয় রয়েছেন। এলাকার সাধারণ জনগণের প্রত্যাশা দল থেকে তার মতো সহজ-সরল, ন্যায়-পরায়ণ, সমাজ-সেবক, দানবীর, শিক্ষানুরাগী, রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যবসায়ী কে মনোনয়ন দিলে দল মত ধর্ম বর্ন নির্বিশেষে সকলে মিলে তাকে বিজয়ী করবে বলে জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী । সাঁথিয়া-বেড়া আংশিক এ আসনে রয়েছে ১৪টি ইউনিয়ন ও ২টি পৌরসভার মধ্যে প্রায় ৫ লক্ষ ২৬ হাজার ভোটারসহ বিভিন্ন বয়স ও ধর্মের মানুষের বসবাস।

দলীয় নেতাকর্মীদের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক রয়েছে বলে দাবি করে সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী হাজী মোঃ ইউনুস আলী বলেন এলাকার সাধারণ মানুষ জন্য আমার ছোট বেলা থেকেই মন কাঁদে। তাই আমি আন্তরিকভাবে সবসময় চাই যে, এলাকার কোন মানুষই যেন বিনা চিকিৎসায় মারা না যান। কোন মানুষই যেন ভিটা-বাড়ী হীন না হয়। কন্যাদায়গ্রস্ত কোনো পিতা যেন কষ্ট না পায় । কোন ছাত্র-ছাত্রীই যেন অর্থাঅভাবে উচ্চ শিক্ষা থেকে ঝড়ে না পড়ে। রাষ্ট্রের কাছে ৫টি মৌলিক চাহিদা যেন পুরোপুরি ভোগ করতে পারে, এই উদ্দেশ্য নিয়ে আমার নিজ উদ্দ্যোগে কয়েকটি “গুচ্ছগ্রাম” করা হয়েছে । ইতিমধ্যে এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছি । যে সব সেবামূলক প্রতিষ্ঠান এবং সংগঠনের সাথে আমি সরাসরি যুক্ত ১.প্রতিষ্ঠাতা, হাজী কিসমত আলী কল্যাণ ট্রাস্ট ২.রাহিমীয়া মাদ্রাসা ও এতিমখান, ৩.মরহুম হাজী কিসমত আলী ফ্রি ফ্রাইডে ক্লিনিক। এছাড়াও বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সাথে নিজে কে যুক্ত করে চলেছেন । দলের নেতাকর্মী ও সমর্থকদের এবং এলাকাবাসীর জন্য তার দোয়ার সব সময় খোলা রেখেছেন ।

তিনি আরও বলেন আমি নিজে একটি সাধারন পরিবারের সন্তান, সহজ, সরল, সাধারণ জীবনযাপনে অভ্যস্ত তাই কোন সন্ত্রাসী, দুর্নীতি, চাঁদাবাজ, টেন্ডারবাজি পছন্দ করিনা ভবিষ্যতেও করবো না বা আশ্রয় প্রশ্রয় দিবো না।

দলীয় সিদ্ধান্তে মনোনয়ন বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমাকে যদি আমার প্রিয় নেত্রী দেশ মাতৃকার অতন্দ্র প্রহরী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সহধর্মীনি নেত্রী বেগম খালেদা জিয়া, মনোনয়ন দেন এবং ভোটে নির্বাচিত হই তা হলে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজি ও মাদক মুক্ত অসাম্প্রদায়িক এলাকা হিসাবে গড়ে তুলতে প্রানান্তকর প্রচেষ্টা চালাবো।

ব্যক্তি জীবনে হাজী মোঃ ইউনুস আলী
১৯৭১ সালে পাবনা জেলার বেড়া উপজেলায় অবস্থিত সাঁড়াশিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন । পিতার মরহুম হাজী কেসমত আলী। মাতার মরহুমা রহিমা খাতুন, সাত ভাই ও দুই বোনের মধ্যে তিনি ৬ষ্ঠতম। নাকালিয়া-সাঁড়াশিয়া প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা জীবন শুরু করেন। পরবর্তী শেখ বোরহান উদ্দিন কলেজ থেকে কৃতিত্বের সাথে ডিগ্রী পাশ করেন । ১৯৮৬ সাল থেকেই পারিবারিকভাবেই পড়াশোনার পাশাপাশি ব্যবসা শুরু করেন । সততা ও আন্তরিকতার সহিত ব্যবসা পরিচালনা করে নিয়মিত “কর” প্রদান করে ২০১০, ২০১২, ২০১৩ইং সালে জেলার সর্বোচ্চ করদাতা হিসাবে সম্মাননার অধিকারী হন। সফল ও সৎ ব্যবসায়ী হিসেবে বাংলাদেশ মেধা বিকাশ সোসাইটির পক্ষ থেকে মাদার তেরেসা সম্মাননাসহ আরো কয়েকটি সম্মাননা লাভ করেন । ব্যাক্তি জীবনে তিনি ৩ সন্তানের জনক। তন্মধ্যে এক মেয়ে দুই ছেলে। সন্তানরা প্রত্যেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করছেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট