1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 11:30 pm
Title :
রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী  

পাবনা-৩ আসনে দলীয় প্রার্থী পরিবর্তনের দাবিতে বিএনপির মশাল মিছিল

Reporter Name
  • Update Time : Friday, November 28, 2025,
  • 387 Time View

 

চাটমোহর (পাবনা) সংবাদদাতাঃ

পাবনা-৩ নির্বাচনী এলাকায় বিএনপির দলীয় প্রার্থী পরিবর্তনের দাবিতে চাটমোহরে মশাল মিছিল করেছে দলের একাংশের নেতাকর্মীরা। সাবেক সংসদ সদস্য ও চাটমোহর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কে এম আনোয়ারুল ইসলাম এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক সদস্য সচিব এইচ ইসলাম হীরার নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।

 

বৃহস্পতিবার সন্ধ্যার পর চাটমোহর বাসস্ট্যান্ড এলাকা থেকে মশাল মিছিলটি শুরু হয়ে বালুচর খেলার মাঠে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে তাৎক্ষণিক সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

বক্তারা অভিযোগ করেন, পাবনা-৩ আসনে বর্তমান বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিন তৃণমূল পর্যায়ের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন। এ কারণে তাকে পরিবর্তন করে চাটমোহর থেকে যোগ্য ও গ্রহণযোগ্য কোনো বিএনপি নেতা-কর্মীকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য কেন্দ্রীয় কমিটির প্রতি আহ্বান জানান তারা।

 

নেতারা আরও বলেন, স্থানীয়ভাবে শক্তিশালী প্রার্থী মনোনয়ন দেওয়া না হলে মাঠে গণসমর্থনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই দ্রুত প্রার্থী পুনর্বিবেচনার জোর দাবি জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট