1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 10:35 pm
Title :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল 

পারাবত ১১লঞ্চথেকে নারী যাত্রির লাশ উদ্বর।

Reporter Name
  • Update Time : Tuesday, September 15, 2020,
  • 272 Time View

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

বরিশাল নদীবন্দরে নোঙর করা পারাবত-১১ লঞ্চের ৩৯১ নং সিঙ্গেল কেবিন থেকে ৩৮ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।গত কাল সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে লঞ্চটির তৃতীয় তলার ওই কেবিন থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

 

 

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে পারাবত-১১ লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে রওনা দেয়। সোমবার ভোরে বরিশাল নদী বন্দরে লঞ্চটি নোঙর করলে সকলে নেমে যায়। পরে লঞ্চের স্টাফরা কেবিন চেক করতে যায়। তখন ৩৯১ নম্বর কেবিনে নারী যাত্রীর মরদেহ দেখতে পায় তারা। এরপর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।লঞ্চ সূত্রে জানা গেছে, ওই কেবিনটি একজন পুরুষের নামে নেয়া ছিল। আর কেবিনের টিকিটে দেয়া তথ্য অনুযায়ী মোবাইল নম্বরে ফোন করা হলে সেটি কুমিল্লার লাকসামে অবস্থানরত এক ব্যক্তি রিসিভ করেন।

 

ফলে ভুয়া মোবাইল নম্বর দিয়ে কেবিনটি নেয়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ উদ্ধার শেষে সুরতহালে প্রাথমিকভাবে তেমন কিছু পরিলক্ষিত হয়নি। তবে দরজা খোলা থাকায় প্রাথমিকভাবে সন্দেহ হচ্ছে ওই নারীর সঙ্গে অন্য কেউ ছিলেন।ওসি আরও জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

 

পাশাপাশি মরদেহ বরিশাল কোতোয়ালি থানা পুলিশের জিম্মায় রয়েছে। মরদেহের ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট