1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 8, 2026, 9:59 am
Title :
সালথায় এক যুগ পর ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা। টাঙ্গাইলের কালিহাতীতে প্রথমবার এলজিইডির ১৬ গ্রুপের ইজিপি টেন্ডার লটারির ড্র অনুষ্ঠিত রূপসায় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু’র গণসংযোগে সাধারণ জনগণের ব্যপক সাড়া।   চাটমোহরে দম্পতিকে বেঁধে রেখে ৩ ট্রান্সফরমার চুরি কালিয়া প্রেসক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংশয় ও সমালোচনার গণ্ডি পেরিয়ে গণপূর্ত উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎

পিরোজপুর ইন্দুরকানীতে বাসের চাপায় ব্যবসায়ীর মৃত্য- চালক গ্রেফতার

Reporter Name
  • Update Time : Wednesday, December 20, 2023,
  • 242 Time View

রুমানা ইন্দুরকানী প্রতিনিধিঃ

পিরোজপুরের ইন্দুরকানীতে বনফুল পরিবহনের একটি বাসের চাপায় মো. মারুফ তালুকদার (২৮) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল পৌনে ১১ টার দিকে পিরোজপুর-পাড়েরহাট-ইন্দুরকানী মহা সড়কের উমেদপুর ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মারুফ তালুকদার ইন্দুরকানী উপজেলার টগরা গ্রামের মৃত: আব্দুস সালাম তালুকদারের ছোট ছেলে ও ইন্দুরকানী বাজারের একজন টাইলস ব্যবসায়ী।

 

প্রতক্ষদর্শী মোঃ আকরাম বলেন, মঙ্গলবার দুপুর পৌনে ১১ টার দিকে মোটরসাইকেলে করে ইন্দুরকানী থেকে পিরোজপুরে যাওয়ার সময় পিরোজপুর-ইন্দুরকানী সড়কের উমেদপুর ব্রিজের ঢালে বনফুল পরিবহনের একটি বাস ও বিপরীত থেকে আসা মোটরচালক এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই আহত অবস্থায় মোটরসাইকেল আরোহী পরে থাকলে তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়।

 

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রুহিতোষ দাস বলেন, গুরুতর আহত অবস্থায় মারুফ তালুকদার নামে ওই মোটরসাইকেল চালককে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল অবস্থা আশঙ্কাজনক হওয়া তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে শুনেছি।

 

নিহত মারুফ তালুকদারের ভায়রা মো. সেলিম মুঠোফোনে মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, আশঙ্কাজনক অবস্থায় পিরোজপুর থেকে খুলনা নেওয়ার পথেই মারুফের মৃত্যু হয়েছে।

 

এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, এ ঘটনায় ঘাতক বাসটি ও এর চালককে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট