1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 4:42 pm
Title :
টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম

পীরগঞ্জে পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র ছাড়াই অবৈধ ইটভাটা গড়ে উঠেছে ও নির্মাণ করেছে 

Reporter Name
  • Update Time : Tuesday, December 9, 2025,
  • 109 Time View

 

 

স্টাফ রিপোর্টার

 

ঠাকুর গাঁও পীরগঞ্জে উপজেলা ফসলি জমিতে ইটভাটা নীতিমালা লঙ্ঘন নিয়ম নীতির তোয়াক্কা না করেই ফসলি জমিতে নতুন করে কোন প্রকার অনুমোদন ছাড়াই নির্মাণ করা হচ্ছে এসব ইটভাটা। পীরগঞ্জ-বীরগঞ্জ সড়কের উভয় পাশে উপজেলার কিলোমিটারের মধ্যেই ফসলি জমিতে বেশ কয়েকটি ইটভাটা গড়ে তোলা হয়েছে। এখন কিছু ইটভাটা। নীতিমালা লঙ্ঘন করে ইটভাটা নির্মাণ কাজ চললেও উপজেলা প্রশাসন, কৃষি বিভাগসহ সংশ্লিষ্টদের নজর নেই সেদিকে। সরেজমিনে দেখা গেছে কোন অনুমোদন ছাড়াই পীরগঞ্জ ও পৌর শহরের ২-৩ কিলোমিটারের মধ্যে চাপোড় নামক স্থানে সিন্দুর্গা মৌজায় ও উপজেলা প্রায় ২০-২৫ বিঘা ফসলি জমি দখল করে তৈরি করছেন মোট ১৬ টি ইটভাটা। ইটভাটা আইন ২০১৩ অনুযায়ী ইটভাটা নির্মাণের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অনুমোদনের পর জেলা প্রশাসকের অনুমোদন থাকতে হবে। ফসলি জমির উপরিভাগের মাটি বা উপ সয়েল ব্যবহার করলে প্রথমবার ২ বছর কারাদন্ড অথবা ২ লাখ টাকা জরিমানা, দ্বিতীয়বার অনুরূপ কাজের জনা ২ থেকে ১০ লাখ টাকা জরিমানা অথবা ২ বছর থেকে ১০ বছরের কারাদন্ডের বিধান রেখে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ সালের খসড়া করা হয়। সেই সাথে লাইসেন্সবিহীন ভাটা পরিচালনা করলে ১ বছরের কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। আবাসিক, জনবসতি, সংরক্ষিত, জলাভূমি, বনভূমির মতো গুরুত্বপূর্ণ এলাকায় স্থাপন করলে ১ বছরের কারাদন্ড ও ৫০ হাজার টাকা এবং কয়লার পরিবর্তে কাঠ ব্যবহার করলে ৩ বছরের জেল ও ৩ লাখ টাকা জরিমানার বিধান রেখে আইনটি অনুমোদিত হয়। এক্ষেত্রে কোন নিয়মই মানা হচ্ছে না। তারা ইটভাটা নির্মাণ কাজ করছেন বলে জানা গেছে। এছাড়াও এর আগে উপজেলার বিভিন্ন স্থানে গড়ে উঠা ইটভাটায় ইট তৈরির জন্য ফসলি জমির উপরিভাগের মাটি কেটে রূপ করে রাখা হচ্ছে। একটি ভাটায় ৪/৫ টি করে মাটির স্তুপ জমা রাখা হয়েছে যার বেশির ভাগ ফসলি জমির উপরিভাগের মাটি। ফসলি জমির উর্বর মাটি সরবাহের ফলে জমিগুলো আগামী ১৫-২০ বছরের জন্য উর্বরতা হারাবে। জমির উপরের টপ সয়েল সরবরাহ করলে জমির উর্বরতা নষ্ট হয়ে যায়। এ পীর গঞ্জ উপজেলায় এটি অহরহ করা হচ্ছে। এলাকাবাসী ও সমাজসেবক ও মানবাধিকার কর্মীরা বলছে এই অবৈধ ইটভাটা বিরুদ্ধে অতি দ্রুত আইনগত ও ব্যবস্থা গ্রহণ করা হয় এ বিষয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট