1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 2, 2026, 11:32 am
Title :
জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড। রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

পুঠিয়ায় বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১১ জন গ্রেফতার 

Reporter Name
  • Update Time : Wednesday, August 23, 2023,
  • 477 Time View

 

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়া থানা পুলিশ ৩ টি মামলার ওয়ারেন্ট প্রাপ্ত ১০ জন আসামীকে গ্রেফতার করেছে। সোমবার রাতে পুঠিয়া নাটোর ও সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়।

 

নাটোরের মল্লিকহাটি থেকে আব্দুস সালাম মৃধার ছেলে নাদিম হায়দার (২৮) ও কান্দিভিটা এলাকার চান প্রামাণিকের ছেলে আব্দুল মোমিনকে গ্রেফতার করেছেন পুলিশ। এদের বিরুদ্ধে অস্ত্র বিক্রির মামলা নং ১৫ রয়েছে।

 

এছাড়া ফৌজদারী কার্যবিধি ১৫১ ধারায় গ্রেফতার করা হয় ওয়ারেন্ট প্রাপ্ত বানেশ্বর পূর্বপাড়ার মৃত মকবুল হোসেনের ছেলে মাইনুল ইসলাম (৩৬), খুঁটিপাড়ার মৃত আকালুর ছেলে ইদ্রিস আলী (৪৮), নামাজগ্রামের মৃত আবুল কাশেমের ছেলে জাকির হোসেন (২৬), বানেশ্বর পূর্ব পাড়ার মৃত শমশের আলীর ছেলে জিয়ারুল ইসলাম (৪৮), নামাজগ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে সাইফুল ওরফে সমেজ (৪৯),

বানেশ্বর পূর্বপাড়ার লিটন জোয়ার্দারের স্ত্রী কাজলী বেগম (৩৫)।

 

বৈদ্যুতিক তার ও ট্রান্সফরমার চুরি মামলার পলাতক আসামী সিরাজগঞ্জ সদর এলাকার শেখ ফরিদের ছেলে

জুবায়ের ইসলাম ওয়াদুদ (৩৫) ও পুঠিয়ার বড় রাঙামাটিয়ার নূরু কবিরাজের ছেলে জিন্নাত আলী (২৩) কে গ্রেফতার করেন তারা।

 

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন জানান, ওয়ারেন্ট প্রাপ্ত ও বিভিন্ন মামলায় ১১ জন আসামীকে গতরাতে গ্রেফতার করা হয়েছে। এদেরকে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আরো বলেন, মাদক সিন্ডিকেট কে কোনভাবেই ছাড় দেওয়া যাবে না। আমাদের অভিযান অব্যাহত থাকবে। #

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট