1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

পুলিশের কল্যাণ নিশ্চিতের পাশাপাশি জনগণকে কাঙ্ক্ষিত সেবা দিতে হবে-জিএমপি কমিশনার 

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

 

 

মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর জেলা প্রতিনিধি

 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার বলেছেন,পুলিশের কল্যাণ নিশ্চিতের পাশাপাশি জনগণকে কাঙ্ক্ষিত সেবা দিতে হবে।

 

সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টায় পুলিশ সদর দপ্তরে গাজীপুর সিটি মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত ও অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ জোরদারের আহ্বান জানিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

 

সভায় পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার পেশাদারিত্ব ও দায়িত্ব পালনে সাফল্য অর্জনকারী পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন। তিনি বিভিন্ন পদমর্যাদার সদস্যদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন ও তাদের ব্যক্তিগত ও সমষ্টিগত সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

 

কমিশনার বলেন, পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সেবা প্রত্যাশী সাধারণ জনগণকে কাঙ্ক্ষিত ও মানবিক পুলিশি সেবা প্রদান করাও সমান জরুরি। তিনি ফোর্সের মনোবল বৃদ্ধি ও পেশাগত দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।পরবর্তীতে সদর দপ্তরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়। অনুদঘাটিত মামলাগুলোর দ্রুত তদন্ত ও নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল জোরদার এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিবিড়ভাবে পর্যবেক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

 

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ মহানগরের বিভিন্ন ইউনিটের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

পুলিশ কমিশনার আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং জনগণ নিরাপদ পরিবেশে স্বস্তিতে বসবাস করতে পারবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট