1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 9:09 pm
Title :
উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী। 

পুলিশের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

Reporter Name
  • Update Time : Monday, December 18, 2023,
  • 243 Time View

 

লুৎফুর রহমান রানা মৌলভীবাজার জেলা প্রতিনিধি।

 

আজ (১৮ই ডিসেম্বর) মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে বাংলাদেশ পুলিশের মৌলভীবাজার জেলার কৃতি বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

 

সোমবার সকাল ১১:৩০ ঘটিকায় মৌলভীবাজার পুলিশ লাইন্স এর ড্রিল শেডে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব জনাব সুদর্শন কুমার রায়ের (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সঞ্চালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) মহোদয়।

 

অনুষ্ঠানে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের হাতে ফুল এবং শুভেচ্ছা উপহার তুলে দেন পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার)।

 

মৌলভীবাজার জেলা পুলিশ আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ডিআইজি (অবঃ) জনাব সৈয়দ বজলুল করিম, বীর মুক্তিযোদ্ধা পুলিশ পরিদর্শক (অবঃ) জনাব সুলেমান খান, বীর মুক্তিযোদ্ধা উপ-পুলিশ পরিদর্শক (অবঃ) জনাব সত্যেন্দ্র কুমার দাশ প্রমুখ।

 

পুলিশের এই বীর মুক্তিযোদ্ধাগণ তাদের বক্তব্যে মুক্তিযুদ্ধে তাদের বিভিন্ন অপারেশন এবং ইতিহাসের বিভিন্ন বিষয় তুলে ধরেন। তাঁরা এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য মৌলভীবাজার জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) বলেন, ”মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের অসীম সাহসীকতা এবং রক্তের বিনিময়ে আমরা আজ স্বাধীন। তাঁরা যে স্বপ্নের বাংলাদেশ গড়তে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে, সবাই মিলে সেই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে।”

 

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে মৌলভীবাজার জেলার বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যগণ ছাড়াও আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোহাম্মদ সারোআর আলম, কোর্ট পুলিশ পরিদর্শক জনাব মোঃ ইউনুস মিয়া, মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ জনাব কে এম নজরুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ আশরাফুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট