1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 25, 2026, 1:38 am
Title :
রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ.

পুলিশ হেফাজত থেকে পলাতক আসামি গ্রেফতার।

Reporter Name
  • Update Time : Tuesday, April 11, 2023,
  • 337 Time View

 

বুলবুল হাসান, পাবনা জেলা প্রতিনিধি : পাবনার বেড়া মডেল থানা পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি সানোয়ার হোসেন (২২) গ্রেফতার করা হয়েছে।

 

থানার পুলিশ সুএে জানা যায়, গত বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাতে ওই যুবক পুলিশের গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। ওই যুবক বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা বাজারের পাশে মুজিব বাঁধ এলাকার আয়ুব আলীর ছেলে সানোয়ার হোসেন । সানোয়ার এলাকার চিহ্নিত বখাটে ও একাধিক মাদক মামলার আসামি।

 

উক্ত এলাকার স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে তারাবির নামাজের সময় নতুন ভারেঙ্গা বাজারের পাশে একটি খামার থেকে নলকূপের যন্ত্রাংশ ও অন্যান্য জিনিস চুরি করতে গিয়ে সানোয়ার তার এক সহযোগীসহ জনতার হাতে ধরা পড়েন। এলাকার লোকজন আটক করে পুলিশ কে খবর দেন। পরে বেড়া মডেল থানা পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে আসেন। এ সময় পুলিশ সানোয়ারকে পুলিশ ভ্যানে ওঠায়। রাত ১০টার দিকে পুলিশের গাড়ি থেকে ওই যুবক কৌশলে পালিয়ে যায়।

 

এমন চাঞ্চল্যকর ঘটনা মুহূর্তে ছড়িয়ে পরে এবং পুলিশের ব্যাপক তৎপরতায়

মঙ্গলবার ১১ এপ্রিল রাতে পলাতক ওই আসামী কে বেড়া মডেল থানা পুলিশের এস আই আরিফুল ইসলামের সংগীয় ফোর্সের সহায়তায় মানিকগঞ্জের কাঠগাড়া থেকে গ্রেফতার করেন ।

 

এ বিষয়ে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. হাদিউল ইসলাম জানান, পালাতক ওই আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং পুলিশের হেফাজত থেকে পালানোর কারণে আরও একটি মামলা দায়ের করে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট