1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 9:13 pm
Title :
গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান:

পূত্রের হাতে পিতা খুন;আটক পূত্র।

Reporter Name
  • Update Time : Wednesday, November 25, 2020,
  • 228 Time View

এস,এম নুরনবী, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
গত ১৯-১১-২০২০ খ্রি: সকাল অনুমান ০৭:০০ ঘটিকায় দশমিনা থানাধীন বাঁশবাড়িয়া গ্রামে নজরুল ইসলাম /নাছরুল আলম হাওলাদার (৪৫), পিতা- ফজলুল হক, সাং-বাঁশবাড়িয়া, ০৮ নং ওয়ার্ড, থানা-দশমিনা, জেলা- পটুয়াখালী এর গলার বাম পাশে কানের নিচে ঘাড়ে কাটা রক্তাক্ত লাশ তার বসত ঘর সংলগ্ন ছাগল রাখার ঘরে প্লাস্টিকের বস্তাবন্দি অবস্থায় পাওয়া যায়। রাতে তার স্ত্রী রিনা বেগম (৪০) ও সে ঘরের মধ্যে একই বিছানায় ঘুমানো ছিল। ঘটনার পর হতে তার ছেলে ইমরান(২৬) পলাতক ছিল।

উক্ত ঘটনার সময় চট্টগ্রামে অবস্থানরত ভিকটিমের ছোট ছেলে ইলিয়াস (১৯) বাড়িতে এসে বাদী হয়ে দশমিনা থানায় এজাহার দায়ের করলে মামলা নং ০৭, তারিখঃ ২০/১১/২০২০, ধারাঃ ৩০২/২০১/৩৪ পিসি রুজু হয়।

বিশেষ উল্লেখ্য যে, ভিকটিমের কাঠের দোতলা বসত ঘরের ২য় তলায় টেবিলের উপর একটি চিরকুট পাওয়া যায় যাতে লেখা ছিল “আমার মা এই খুনের বিষয় কিছুই জানে না, আমি ইমরান নিজে এবং একা এই খুন করেছি।”

উক্ত ঘটনার পর পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম আসামীকে গ্রেফতার করতে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন। এরই ধারাবাহিকতায় গত ২৩/১১/২০২০ তারিখ ভিকটিমের বড় ছেলে ও মামলার প্রধান আসামী ইমরানকে ঢাকার শাজাহানপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমরান জানায় যে, তার বাবা জমি বিক্রি করে তাকে কোন টাকা না দেয়ায় এবং দীর্ঘদিন ধরে তার মাকে অত্যাচার করার ক্ষোভ থেকে সে ঘরে থাকা দা দিয়ে কুপিয়ে তার বাবাকে হত্যা করে লাশ বস্তাবন্দি করে পালিয়ে ঢাকা চলে যায়।

গত ২৩/১১/২০২০ তারিখ রাতে তার দেখানো মতে নিজ ঘর থেকে হত্যায় ব্যবহৃত দেশী দা’টি উদ্ধার করা হয়েছে। প্রাপ্ত চিরকুটটির সত্যতা নিশ্চিতের জন্য যথাযথ বিশেষজ্ঞ কর্তৃক যাচাইয়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।

২৪/১১/২০২০ তারিখ ১১.০০ ঘটিকায় তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে সে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক ঘটনার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে বলে জানিয়েছেন পটুয়াখালী জেলা পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট