1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 1:25 pm
Title :
গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান:

“”পৌরসভা নির্বাচন যাতে সুষ্ঠ ও নিরপেক্ষভাবে ভাবে সম্পন্ন হয় তার জন্য সাংবাদিকদের সহায়তা চাই- বিএনপি দলীয় মেয়র প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ “”

Reporter Name
  • Update Time : Sunday, November 22, 2020,
  • 233 Time View

মোঃসাদ্দাম হোসাইন সোহান ,
বিশেষ প্রতিনিধি ঃ- ফরিদপুর পৌরসভার আসন্ন নির্বাচন যাতে সুষ্ঠ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয় সে জন্য সাংবাদিকদের প্রয়োজনীয় সহায়তা চাইলেন বিএনপি দলীয় মেয়র প্রার্থী ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ।
আগামী ১০ ডিসেম্বর ফরিদপুর পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে আজ রোববার বেলা ১২টার দিকে শহরের ময়েজ মঞ্জিলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এসময় নির্বাচনের পরিবেশসহ দলীয় প্রস্তুতি নিয়ে তিনি আলোচনা করেন।
চৌধুরী নায়াব ইউসুফ বলেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সুন্দর আছে। তবে গত মঙ্গলবার যুবদলের শান্তি পূর্ণ কর্মসূচী থেকে নয়জনকে আটক করা হয়। পুলিশ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার পর তাদেরকে ছেড়ে দেয়ার আশ^াস দেয়া হলেও পরবর্তীতে তাদের বিরুদ্ধে পৌর নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অভিযোগে মামলা দায়ের করা হয়। এতে আরো অজ্ঞাত ২১০ জনকে আসামী করা হয়েছে। এটি কোন অশুভ বার্তা কিনা সেটিও ভাবনার বিষয়।
তিনি বলেন, জনগণ আমাদের সাথে রয়েছে। একজন যোগ্য ও পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার জন্য তারা উম্মুখ হয়ে আছেন। অতীতে যারা ক্ষতার অপব্যবহার ও দুর্নীতি করেছে তারা এখন বিতাড়িত। আশাকরি এখন যারা আছেন তারা এ থেকে শিক্ষা নিবেন। নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হবে এবং শান্তিপূর্ণ নির্বাচন হলে বিএনপি প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, ফরিদপুর পৌরসভার পরিধি যতোটা বেড়েছে নাগরিকগণ ততোটাই সেবা হতে বঞ্চিত হয়েছেন। সিটি কর্পোরেশনের করের বোঝা চাপিয়ে দেয়া হয়েছে পৌরবাসীর উপর। অপরিকল্পিত নগরায়ণে জনগণ দুর্ভোগের শিকার। নির্বাচিত হলে সবধরনের দুর্ভোগ নিরসণে কাজ করবো। শিঘ্রই আমরা নির্বাচনী ইশতেহারে এসব পরিকল্পনা জানানো।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক একে কিবরিয়া স্বপন ও মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ। এসময় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জাফর হোসেন বিস্বাস, কোতয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, শহর বিএনপির সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় নেতৃবৃন্দ জানান, ফরিদপুর পৌর নির্বাচনে চৌধুরী নায়াব ইউসুফ ব্যতিত বিএনপির অন্যান্য যারা মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা সকলেই সোমবারের (২৩ নভেম্বর) মধ্যে প্রার্থীতা প্রত্যাহার করে নিবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট