লালমনিরহাট প্রতিনিধি:
মোঃ রব্বানী ইসলাম
লালমনিরহাট পৌরসভার কাউন্সিলরদের উদ্যোগে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৭ মার্চ আয়োজিত এ দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট পৌরসভার প্রশাসক জনাব মোঃ রাজীব আহসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট পৌরসভার সাবেক কমিশনার জনাব মোঃ হাবিবুল্যাহ সরকার। এ সময় পৌরসভার বর্তমান ও সাবেক কাউন্সিলরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলের আগে দেশ, জাতি ও পৌরবাসীর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বক্তারা পৌর কাউন্সিলরদের কল্যাণ ও পারস্পরিক সহযোগিতা জোরদার করতে “পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ” গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, এই পরিষদ গঠিত হলে কাউন্সিলরদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও কল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে পৌরবাসীর উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরিশেষে সকলের অংশগ্রহণে ইফতার গ্রহণ করা হয় এবং ভবিষ্যতে সংগঠনটিকে সুসংগঠিতভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
লালমনিরহাট প্রতিনিধি/ মোঃ রব্বানী ইসলাম
তারিখ; ১৭-০৩-২০২৬_