1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 27, 2026, 9:07 am
Title :
সখিপুরে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ মজুদে ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার, দুই প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে রাজশাহীতে মিছিল ও সমাবেশ

Reporter Name
  • Update Time : Tuesday, October 20, 2020,
  • 205 Time View

রাজশাহী প্রতিনিধি:

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করে আইন প্রণয়ন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে রাজশাহী জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতৃবৃন্দের উদ্যোগে লক্ষীপুর মোড়ে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি লক্ষীপুর মোড় থেকে শুরু হয়ে সিএন্ডবি মোড় গিয়ে আবার লক্ষীপুর মোড়ে এসে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাঃ আসাদুজ্জামান আসাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আলহাজ্ব একেএম আতাউর রহমান, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব বদরুজ্জান রবু, এ্যাড. মোকবুল হোসন খান, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আলফোর রহমান, আহসান-উল হক মাসুদ, সাবেক প্রচার সম্পাদক ও গোদাগাড়ী পৌরসভার মেয়র মনিরুল ইসলাম বাবু, সাবেক ধর্ম সম্পাদক মাওলানা সিরাত উদ্দিন শাহীন, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও দেওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আখতারুজ্জামান আক্তার, সাবেক শিক্ষা ও মানব সম্পাদক এমদাদুল ইসলাম মাস্টার, সাবেক সদস্য আক্কাস আলী, সাবেক দফরত সম্পাদক ফারুক হোসেন ডাবলু, সাবেক উপ-দফতর সম্পাদক প্রভাষক মোঃ শরিফুল ইসলাম, সাবেক উপ-প্রচার সম্পাদক আফজাল হোসেন বকুল, তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু, সহ-সভাপতি ওবায়দুর রহমান, জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল্লাহ খান, সাধারণ সম্পাদক আজাদ আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ আল হোসেন তুহিন, রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, পুঠিয়া উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সুরাইয়া আক্তার সহ জেলা আওয়ামী লীগের সাবেক নেতৃবৃন্দ, জেলা যুবলীগ, জেলা শ্রমিকলীগ, জেলা মহিলা আওয়ামী লীগ ও জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আসাদ বলেন, বাংলাদেশের যেখানে ধর্ষণ হচ্ছে সেখানেই প্রশাসন ধর্ষকদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করছে। কোন ধর্ষক যাতে দলীয় লেবাস না পায় তার জন্য প্রধানমন্ত্রী হুশিয়ারি দিয়েছেন যে, তাদের কোন দল নাই, তারা সমাজের নিকৃষ্ট ব্যক্তি। ধর্ষণকারীদের সমাজ থেকে বের করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ধর্ষণকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি যাবতজীবন কারাদন্ড ছিল। কিন্তু সাধারণ জনগণ এই ধর্ষকদের বিরুদ্ধে সর্ব্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করে আইন করার দাবি তুলে। এই দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্ষকদের সর্বোচ্চ মৃত্যুদন্ড করে আইন প্রণয়ন করেন। এই আইনকে অভিনন্দন জানিয়ে আমরা সমাবেশ ও মিছিল করেছি।

তিনি আরও বলেন, আমাদের সমাজ এবং পরিবারের সদস্যদের মাঝে মা, বোন, মেয়ে, ভাগনী আছে। আমাদেরকে এই অপরাধ রোধ করার জন্য সচেতন হতে হবে এবং অন্যদেরও এই সামাজিক ব্যাধি থেকে বিরত থাকার জন্য বুঝিয়ে সঠিক পথে নিয়ে আসতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট