1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 2, 2026, 10:03 am
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলো রামগড়ের আরও ৬৫ পরিবার

Reporter Name
  • Update Time : Wednesday, August 9, 2023,
  • 538 Time View

মোঃমাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ

খাগড়াছড়ির রামগড়ে প্রধানমন্ত্রীর উপহার নতুন ঘর পেয়েছেন আরো ৬৫টি ভূমিহীন,গৃহহীন ও ছিন্নমূল পরিবার। বুধবার (৯ আগস্ট) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি সারাদেশে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় চতুর্থ পর্যায়ের ২য় ধাপে এসব ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রামগড় উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী। উপজেলা নির্বাহী অফিসার(ভাঃ)মানস চন্দ দাস জানান, ‘বাংলাদেশে একজনও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এই নির্দেশনার ধারাবাহিকতায় রামগড়ে আশ্রয়ণ প্রকল্পের চতুর্থ পর্যায়ের ২য় ধাপে আরো ৬৫পরিবারের মাঝে ঘরের চাবি ও ভূমির দলিল হস্তান্তর করা হয়েছে। রামগড় উপজেলাতে সর্বমোট ৫৪১ জন গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে দুই শতক জমিসহ সরকারিভাবে ঘর নির্মাণ করে তাদের বসবাসের ব্যবস্থা করা হয়েছে।আরো জানান, এই পর্যায়ে রামগড় উপজেলার ৬৫টি ঘরের মধ্যে রামগড় পৌরসভায় ৩৭টি, ১ নম্বর রামগড় ইউনিয়নে ২৩টি ও ২ নম্বর পাতাছড়া ইউনিয়নে ৫টি নির্মিত ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ভাঃ) মানস চন্দ দাস ছাড়াও অন্যদের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার, প্রকল্প সচিব (পিআইও) নজরুল ইসলাম,২নং পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম(আলমগীর),১নং রামগড় ইউপি চেয়ারম্যান মোঃ শাহ-আলম মজুমদার সহ সরকারী কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি রাজনৈতিক ব্যক্তিবর্গ,শিক্ষক,সাংবাদিক সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট