
ক্যাম্পাস সাংবাদিকতায় এক নতুন মাইলফলক স্পর্শ করলো তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতি (তেকসাস)। রাষ্ট্রীয় এক গুরুত্বপূর্ণ আয়োজনে তেকসাসের জ্যেষ্ঠ উপদেষ্টা রাজু আহমেদের অংশগ্রহণের মাধ্যমে সংগঠনটির বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আদর্শ আজ অনন্য স্বীকৃতি পেলো।
মুক্তিযুদ্ধের চেতনা ও অরাজনৈতিক আদর্শ নিয়ে ২০২০ সালের ২৮ এপ্রিল যাত্রা শুরু করে ‘তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতি’ বা তেকসাস। প্রতিষ্ঠার পর থেকেই কলেজ প্রাঙ্গণের শিক্ষার পরিবেশ, গবেষণা ও শিক্ষার্থীদের সাফল্য তুলে ধরতে কাজ করে যাচ্ছে এই সংগঠনটি।
তেকসাসের এই বলিষ্ঠ পথচলায় এবার যুক্ত হলো এক গৌরবোজ্জ্বল অধ্যায়। দেশের নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে রাষ্ট্রীয় আমন্ত্রণ পেয়েছেন সংগঠনের জ্যেষ্ঠ উপদেষ্টা ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাহী সদস্য রাজু আহমেদ।
সততা আর পেশাদারিত্বের যে মশাল তেকসাস বহন করছে, এই আমন্ত্রণ তারই এক বড় স্বীকৃতি। রাজু আহমেদের এই প্রাপ্তিতে আনন্দিত কলেজের সাধারণ শিক্ষার্থী ও তরুণ সাংবাদিকরা। তেকসাস সংশ্লিষ্টরা মনে করেন, এই অর্জন তাদের ভবিষ্যৎ পথচলাকে আরও বেশি অনুপ্রাণিত করবে।বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আর মুক্তচিন্তার বাতিঘর হয়ে এভাবেই এগিয়ে যাক তেকসাস। জয় হোক সত্য ও ন্যায়ের।