1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 20, 2026, 9:34 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রাজশাহী আড়ানী পৌর মেয়রের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Tuesday, September 29, 2020,
  • 231 Time View

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর আড়ানী পৌরসভায় আজ সোমবার সকাল সারে ১০ ঘটিকার সময় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত হয়েছে।

আড়ানী পৌর মেয়র মুক্তার আলীর আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক স্কুল শিক্ষক বসু দাস মন্ডল,বিশিষ্ট ব্যবসায়ী একরামুল হোসেন, সিদ্দিক মোল্লা, সুশীল সমাজের প্রতিনিধি মফিজুর রহমান (জিন্না), হাজী আনোয়ার হোসেন, অমল মাস্টার, বিশিষ্ট গুড় ব্যবসায়ী মোহাম্মদ নওশাদ আলী ও আড়ানী পৌর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

জন্মদিন উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘ্যায়ু কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে পৌর মেয়র প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১০ পাউন্ড ওজনের একটি কেক কাটেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৪তম জন্মদিন আজ সোমবার (২৮ সেপ্টেম্বর)। ১৯৪৭ সালের আজকের দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম হয় তার। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রথম সন্তান। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে ছাত্রজীবন থেকে প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে জড়িত হন শেখ হাসিনা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি লাভকারী শেখ হাসিনা তৎকালীন ছাত্রলীগের অন্যতম নেতা ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট