1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

প্রবাসে থেকেও সহদেবপুরের দারিদ্র মানুষের পাশে শফিকুল ইসলাম শফি

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

 

মোঃ আনিসুর রহমান শেলী :
প্রবাসে থেকেও জন্মভূমির অসহায় ও দারিদ্র মানুষের কথা ভুলে যাননি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নের কৃতি সন্তান শফিকুল ইসলাম শফি। নিজের উপার্জিত অর্থ থেকে তিনি নিয়মিতভাবে এলাকার দরিদ্র, অসুস্থ ও দুস্থ পরিবারের পাশে দাঁড়াচ্ছেন।শফিকুল ইসলাম শফি জাতীয়তাবাদী দলের একজন নিবেদিত কর্মী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের অনুপ্রানিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি শুরু করেন। দেশনায়ক তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন প্রচারবিমুখ এই রেমিটেন্স যোদ্ধা।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসে কর্মরত শফিকুল ইসলাম শফি দীর্ঘদিন ধরে সহদেবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে আর্থিক অনুদান, খাদ্যসামগ্রী ও চিকিৎসা সহায়তা প্রদান করে আসছেন। বিশেষ করে করোনাকালীন সময়ে এবং তীব্র শীতকালীন সময়ে কম্বল বিতরণ ও রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ করে তিনি এলাকার মানুষের কাছে মানবতার প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছেন।তিনি সহাদেবপুর ইউনিয়নে অসুস্হ মানুষকে নিজের কষ্টার্জিত আর্থ দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছেন। এভাবে এলাকার জনগনের কাছে শফিকুল ইসলাম প্রিয় ভাই ভাতিজা হয়ে উঠেছে ।ভবিষৎ তিনি এভাবেই জনগনের পাশে থেকে নিয়োজিত থাকার প্রত্যায় ব্যক্ত করেছেন ।সহারেবপুর জনগন সকলেই শফিকুল ইসলামের প্রশংসা করছেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট