1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 5, 2026, 11:24 pm
Title :
আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

ফরিদপুরে চুরি করার ১০ বছর পর চিরকুটসহ টাকা ফেরত

Reporter Name
  • Update Time : Wednesday, November 1, 2023,
  • 321 Time View

 

 

মামুন:-ফরিদপুর জেলা প্রতিনিধি-

 

ফরিদপুরের মধুখালীতে এক ব্যবসাপ্রতিষ্ঠান থেকে চুরি করার ১০ বছর পর চিরকুটসহ টাকা ফেরত দিয়ে গেছে চোর। চিরকুটে তাকে ক্ষমা করে দেওয়ার জন্য অনুরোধও জানিয়েছেন তিনি।

 

বুধবার (১ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

 

 

 

স্থানীয় ও ব্যবসায়ী সূত্রে জানা গেছে, মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া বাজারের পোলট্রি ব্যবসায়ী কাইয়ুম মৌলিক। তিনি দীর্ঘদিন ধরে বাজারে ব্যবসা করে আসছেন। প্রতিদিনের মতো বুধবার সকালে দোকান খুলতে গিয়ে দোকানের সামনে একটি চিরকুট ও একটি খাম দেখতে পান। খামের মধ্যে তিন হাজার টাকা ও একটি চিরকুট লেখা দেখতে পান।

 

চিরকুটে লেখা—‘আমি প্রায় ১০ বছর আগে আপনার দোকান থেকে ২০০০, ২৫০০, ৩০০০, ৪০০০ বা এরচেয়ে কমবেশি হতে পারে, টাকা চুরি করেছিলাম। টাকার পরিমাণ আমার সঠিক মনে নেই। শয়তানের প্ররোচনায় বা অভাবের কারণে হোক চুরি করেছিলাম। আমি এখন ভুল স্বীকার করছি। যেহেতু আপনি পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়েন, আপনি অবশ্যই জানেন যে আল্লাহ তাকে ক্ষমা করেন যে অন্যকে ক্ষমা করেন। ১২-১৩ বছর পর আপনাকে সামান্য টাকাটা দিয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। জানি এই সামান্য টাকা আপনার কিছুই হবে না। তাও এই টাকাটা গ্রহণ করে আমাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিন। এই আশায় আপনাকে তিন হাজার টাকা পাঠালাম। দয়া করে এটি নিয়ে আমাকে ক্ষমা করে দিন।’

 

এ বিষয়ে ব্যবসায়ী কাইয়ুম মৌলিক বলেন, ‘সকালে দোকান খুলে শাটারের পাশেই দেখি একটা খাম পড়ে আছে। পরে উঠিয়ে দেখি খামের মধ্যে চিঠির মতো। চিঠিটা খুলে দেখি একটি চিরকুট এবং তিন হাজার টাকা। আসলে এই মহান ব্যক্তিকে আমি মন থেকে দোয়া করি সে যেন সুখে থাকে। আমি তাকে মাফ করে দিয়েছি। আল্লাহ যেন তাকে মাফ করে দেন।’

 

রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, ‘বিষয়টি জানতে পেরেছি। আসলে তিনি চোর হলেও তার শুভবুদ্ধির উদয় হয়েছে। বিষয়টি আশ্চর্যজনক হলেও সত্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট