1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 27, 2026, 10:53 pm
Title :
গাজীপুরে ৩০ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ২,মোটরসাইকেল জব্দ সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড লালমনিরহাটে আলোকিত লালমনিরহাট গঠনে মতবিনিময় সভা সখিপুরে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ মজুদে ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার, দুই প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ফরিদপুরে বাস ও বালু বোঝাই ট্রাকের ধাক্কায় ২৫ জন আহত।

Reporter Name
  • Update Time : Wednesday, May 17, 2023,
  • 264 Time View

 

 

 

ফরিদপুর প্রতিনিধিঃ

 

ফরিদপুরের বোয়ালমারীতে একটি বালুবোঝাই ড্রাম ট্রাককে পেছন দিক থেকে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। বুধবার (১৭ মে) দুপুরে বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের সাতৈর-মহম্মদপুর সড়কের হাটখোলারচর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় একটি ওষুধের এবং একটি কম্পিউটারের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা যায়, যাত্রীবাহী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ঢাকা থেকে মাগুরার মহম্মদপুরের দিকে যাচ্ছিল। হাটখোলারচর বটতলা নামক স্থানে পৌঁছলে দ্রুতগামী যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুবোঝাই ড্রাম ট্রাককে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে বালুবোঝাই ড্রাম ট্রাকটিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি কম্পিউটার এবং একটি ওষুধের দোকান ঘরের মধ্যে ঢুকে পড়ে। দুর্ঘটনায় উভয় যানের চালক, হেলপারসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে যাত্রীবাহী বাসের চালকের অবস্থা আশঙ্কাজনক। আহতরা মাগুরার মহম্মদপুর, বোয়ালমারী ও ফরিদপুরের বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে ৮ জনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভর্তিকৃতরা হলেন- বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ি গ্রামের সরজ কুন্ডু, ময়না গ্রামের লুৎফর মোল্যা, পার্শ্ববর্তী নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কালীগঞ্জ গ্রামের আবুল হোসেন, মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় সামনগর গ্রামের তৈয়েবুর মোল্যা, কালীশংকরপুর গ্রামের মাসুদ রানা, বরুলিয়া গ্রামের সাহাদাত, মধুখালি উপজেলার বাগাট ইউনিয়নের জাকির এবং একই গ্রামের আকিদুল। এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন জাহান টুম্পা বলেন, ‘আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট