1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 27, 2026, 7:07 pm
Title :
গাজীপুরে ৩০ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ২,মোটরসাইকেল জব্দ সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড লালমনিরহাটে আলোকিত লালমনিরহাট গঠনে মতবিনিময় সভা সখিপুরে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ মজুদে ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার, দুই প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

“”ফরিদপুরে বিএনপির মেয়র প্রার্থী নায়াব ইউসুফ””

Reporter Name
  • Update Time : Sunday, November 15, 2020,
  • 225 Time View

মোঃসাদ্দাম হোসাইন সোহান
বিশেষ প্রতিনিধি :
আসন্ন ফরিদপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ । বিএনপির একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, শনিবার (১৪ নভেম্বর) বিকাল পাঁচটায় দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তাদের হাতে মনোনয়ন পত্র তুলে দেন মনোনয়ন কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী কর্মকর্তা আব্দুস সাত্তার।
এ সময় বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর শহর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এমটি আক্তার টুটুল, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক উপস্থিত ছিলেন।
চৌধুরী নায়াব ইবনে ইউসুফ বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী ও সদর আসনের পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য চৌধুরী কামাল ইবনে ইউসুফের জ্যেষ্ঠ কন্যা। বিগত জাতীয় নির্বাচনের সময় ফরিদপুরের বহুল সমালোচিত ও বিতর্কিত রাজনৈতিক শক্তির মদদে দায়েরকৃত একটি মিথ্যা হয়রানীমূলক হত্যা মামলার আসামি হয়ে কারাবন্দি হয়ে তিনি ব্যাপক আলোচিত নেত্রী হয়ে উঠেন।
এদিকে, শুক্রবার (১৪ নভেম্বর) আওয়ামী লীগের দলীয় প্রার্থী ঘোষণা করা হয়। ফরিদপুর সদর পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হলেন অমিতাভ বোস ।
আগামী ১৫ জানুয়ারি রবিবার এ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করার শেষ দিন। নির্বাচনকে ঘিরে প্রার্থী ও ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দিপনার পাশাপাশি জল্পনা-কল্পনাও চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট