1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 11:31 am
Title :
সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান: কালিহাতীতে এলেঙ্গা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২৫ হাজার টাকা নগরের পূবাইলে নিজস্ব ভবন পাচ্ছে থানা; জিএমপি কমিশনারের উদ্বোধন, সেবায় আসছে নতুন গতি ফজলুল হক মিলনকে পূর্ণ মন্ত্রী হিসাবে দেখতে চায় – গাজীপুরবাসী  মাধবপুরে মন্টু সরকার-সহ ৩ জনের নামে আদালতের সমন জারি  আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে” —জিএমপি কমিশনার 

“”ফরিদপুরে মাদ্রাসা ভাংচুর, আলেম-ওলামাদের সংবাদ সম্মেলন””

Reporter Name
  • Update Time : Friday, November 20, 2020,
  • 213 Time View

মোঃসাদ্দাম হোসাইন সোহান , বিশেষ প্রতিনিধি :-
ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের কামদিয়া গ্রামে আহলে হদিস মতাদশের মাদ্রাসায় হামলা ও ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে স্থানীয় আলেম-ওলামাগণ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৮ টায় উপজেলার কাউলিকান্দা দারুল উলুম আইডিয়াল মাদ্রাসার সভা কক্ষে এ সংবাদ সম্মেলন করেন উপজেলা ওলামা-মাশায়েখ।
পুরুরা কওমী মাদ্রাসার মোহমাতিমম আল্লামা জহুরুল হক এর পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, মুরাটিয়া মাদ্রাসার মোহতামিম হাফেজ মোস্তফা কামাল। এ সময় লিখিত বক্তব্যে দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, তথাকথিত আহলে হাদিস একটি গ্রুপ প্রায় এক বছর ধরে সালথা উপজেলার কামদিয়া গ্রামে ভ্রান্ত মতবাদ প্রতিষ্ঠা করার অপচেষ্টা চালিয়ে আসছে। যা ইসলামের মৌলিক বিষয়ের সাথে সাংঘর্ষিক।ওনারা আলেম-ওলামা ও হানাফি মাজহাবের অনুসারীদেরকে কটাক্ষ করে অশালীন বক্তব্য এবং বিভিন্ন প্রপাগান্ডা চালিয়ে আসছে। যাহা নিরসনের জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপজেলা চেয়ারম্যান, ইউএনও ও ওসি’র মাধ্যমে সমাধান করার চেষ্টা চালিয়ে আসছিলাম। সর্বশেষ সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে শাহাদাব আকবর লাবু চৌধুরীকে বিষয়টি জানানো হয়। তিনি এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে একটি সুরাহা করেন।তথাকথিত আহলে হাদিস অনুসারীরা তাদের সুরাহাকে উপেক্ষা করে আরো তৎপর হয়ে উঠে। এরপর বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০ টায় কামদিয়া গ্রামে ওলামা মাশয়েখ সমাবেশ করার ঘোষণা দেয়। উক্ত সমাবেশের নির্ধারিত সময়ে ইউএনও আমাদেরকে তাঁর কার্যালয়ে আসার আহ্বান করলে আমরা সেখানে যাওয়ার প্রস্তুতি নিতে থাকি। এরমধ্যে জানতে পারি কওমী মাদ্রাসার কিছু ছাত্রদের উপর তথাকথিত আহলে হাদিসের অনুসারীরা অতর্কিতভাবে হামলা চালিয়ে প্রাণনাশের উদ্দেশ্যে বেধড়ক মারধর করে। এবং একজন ছাত্রকে আটকিয়ে রাখে। ঘটনাটির খবর এলাকায় ছড়িয়ে পড়ায় তৌহিদী জনতা ক্ষিপ্ত হয়ে তাদের ঘরবাড়ি ও আস্তানা ভাংচুর করে।
লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি যে, সালথা আলেম ওলামাদের ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য কিছু গণমাধ্যম আসল বিষয়টি না জানার কারণে ঢালাওভাবে আলেম-ওলামাদের উপর দোষ চাপানোর চেষ্টা করছে। তাই আমরা প্রশাসন ও সাংবাদিদের মাধ্যমে সত্যতা যাচাই পূর্বক শান্তি শৃঙ্খলা বজায় রাখার আশা করছি। এ সময় কামিদয়া গ্রামের অনাকাঙ্খিত ঘটনায় দু:খ প্রকাশ করেন সংবাদ সম্মেলনে উপস্থিত আলেমরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলার বাহিরদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লাামা আকরাম আলী, পুরুরা মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা নিজামুদ্দীন, সালথা মাদ্রাসার মুহতামিম মুফতী মফিজুর রহমান, কাউলিকান্দা দারুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা ঝিনাতুল ইসলাম প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট