1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 2:39 pm
Title :
সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি ।

ফরিদপুর প্রেসক্লাব ফরিদপুর প্রেসক্লাব উপনির্বাচনে কবির সভাপতি ও খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত

Reporter Name
  • Update Time : Friday, September 11, 2020,
  • 284 Time View

সুজল খাঁন, ফরিদপুর-মধুখালী প্রতিনিধিঃ

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ (১০ সেপ্টেম্বর) ফরিদপুর প্রেসক্লাবের উপ-নির্বাচন (২০২০-২১) অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে দুপুর ১ টা পর্যন্ত চলে। নির্বাচনে দুইটি প্যানেলের সর্বমোট ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ভোটগ্রহণ চলে। ৯২ জন সদস্যর মধ্যে ৮৭ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে দৈনিক নাগরিক বার্তার সম্পাদক ও প্রকাশক মোঃ কবিরুল ইসলাম সিদ্দিকী ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাঁর প্রতিদ্ধন্দী প্রার্থী পেয়েছেন দৈনিক ভোরের রানারের সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ৪০ ভোট। সাধারণ সম্পাদক পদে দেশ টিভির জেলা প্রতিনিধি মশিউর রহমান খোকন ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাঁর প্রতিদ্ধন্দী প্রার্থী এটিএন বাংলা / এটিএন নিউজ / বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি কামরুজ্জামান সোহেল পেয়েছেন ৪০ ভোট। সহ-সভাপতি পদে বাংলার আকাশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক শেখ সাইফুল ইসলাম অহিদ ৪৬ ভোট পেয়ে প্রথম হয়েছেন, ফাস্ট বিডি নিউজের সম্পাদক শেখ ফয়েজ আহমেদ ৪৩ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন এবং সিনিয়র সাংবাদিক সাজ্জাদ হোসেন রনি ৩৯ ভোট পেয়ে তৃতীয় নির্বাচিত হয়েছেন।

সহ-সাধারণ সম্পাদক পদে একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. মনিরুল ইসলাম টিটো ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, অর্থ সম্পাদক পদে জিটিভি টেলিভিশনের প্রতিনিধি শেখ মনির হোসেন ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, দপ্তর সম্পাদক পদে সিনিয়র সাংবাদিক এম এ আজিজ ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে পল্লী টিভির প্রতিনিধি আবিদুর রহমান নিপু ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ভোরের কাগজের শহর প্রতিনিধি বিভাষ দত্ত ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তথ্য প্রযুক্তি ও পাঠাগার সম্পাদক পদে দৈনিক আজকের সারাদেশের স্টাফ রিপোর্টার মোঃ মুইজ্জুর রহমান রবি ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, ক্রীড়া সম্পাদক পদে এসএ টিভির প্রতিনিধি সুজাউজ্জামান জুয়েল ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে খন্দকার আলী আরশাদ কাজল ৪৮ ভোট, সেবানন্দ বিশ্বাস ৪৬ ভোট, নুরুল ইসলাম আনজু ৪৫ ভোট, বৈশাখ নিউজ.কম এর সম্পাদক রুহুল আমিন ৪৫ ভোট, আনন্দ টিভির প্রতিনিধি এস এম মনিরুজ্জামান ৪৩ ভোট এবং কানাইপুর বার্তার সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ১৮ টি পদের মধ্যে কবির – সোহেল- শিপন পরিষদ ১১ টি এবং হাবিব – খোকন – টিটো পরিষদ ৭ টি পদে নির্বাচিত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট