1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 23, 2026, 11:38 pm
Title :
জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ। 

ফরিদপুর-২ আসনে ঐক্যের বার্তা দিয়ে নির্বাচনী মাঠ ছাড়লেন জামায়াত প্রার্থী

Reporter Name
  • Update Time : Monday, December 29, 2025,
  • 179 Time View

 

 

 

 

সাইদ গাজী , সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-০২ ( নগরকান্দা ও সালথা) আসনে ৮ দলীয় জোটের পক্ষ থেকে আল্লামা শাহ আকরাম আলী (ধলা হুজুর) কে এমপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। ইসলামী ঐক্যের স্বার্থে জোটের সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও নগরকান্দা উপজেলা জামায়াতের আমীর মাওলানা সোহরাব হোসেন।

 

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন মাওলানা সোহরাব হোসেন। পোস্টে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ। ইসলামী ঐক্যের সার্থে ফরিদপুর-০২ আসনে জোটের পক্ষ থেকে আল্লামা শাহ আকরাম আলী হুজুরকে এমপি প্রার্থী ঘোষণা করায় আমি হুজুরকে পূর্ণ সমর্থন করে প্রার্থিতা প্রত্যাহার করে নিলাম।”

 

তার এই ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। নেতাকর্মীরা বলছেন, ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য জোরদার করতে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এদিকে ৮ দলীয় জোটের নেতারা জানিয়েছেন, ফরিদপুর-০২ আসনে জোট মনোনীত প্রার্থী আল্লামা শাহ আকরাম আলীর পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তারা আশা প্রকাশ করেন, এই ঐক্যের মাধ্যমে আসন্ন নির্বাচনে কাঙ্ক্ষিত ফল অর্জন সম্ভব হবে।

 

স্থানীয় পর্যবেক্ষকদের মতে, জামায়াত মনোনীত প্রার্থীর সরে দাঁড়ানো জোটের প্রার্থীর অবস্থানকে আরও শক্তিশালী করবে এবং নির্বাচনী মাঠে নতুন সমীকরণ তৈরি করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট