1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 4:07 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

ফিলিস্তিনে জায়নবাদী ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদ এবং স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ করেছেন চট্টগ্রাম স্কেটবোর্ডার্স কমিউনিটি।

Reporter Name
  • Update Time : Thursday, May 23, 2024,
  • 292 Time View

 

চট্টগ্রাম প্রতিনিধি : রাকিব চৌধুরী।

বুধবার (২২ মে) বিকাল তিনটায় চট্টগ্রাম নগরীর সিআরবি এবং কাজির দেউরি স্টেডিয়ামের পাশে মুক্ত মঞ্চে দুই দফায় এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম স্কেটবোর্ডার্স কমিউনিটির সিনিয়র সদস্যরা।

সমাবেশে কমিউনিটির সদস্যরা বলেন “ফিলিস্তিনের মুসলমানদের ওপর নির্মম নির্যাতন ও হত্যায় দায়সারা বক্তব্য দেওয়া ছাড়া জাতিসংঘ কিছুই করছে না। যুগ যুগ ধরে চলা ইসরায়েলি দখলদারিত্ব, গণহত্যা ও বর্বরতায় নির্লজ্জ সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো প্রমাণ করেছে, তাদের মুখে মানবাধিকার, গণতন্ত্র ও স্বাধীনতার কথা ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। ফিলিস্তিনি ভূমি থেকে ইজরাইলের দখলদারিত্বের অবসানই মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ।”

সমাবেশে সদস্যরা অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধ, ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়ে তাদের হারানো ভূখণ্ড ফিরিয়ে দেওয়া, গণহত্যার দায়ে জায়নবাদী ইসরায়েলের বিচার ও শাস্তি নিশ্চিত করা এবং নিরাপত্তা পরিষদে কার্যকর ব্যবস্থা নিতে আন্তর্জাতিক পর্যায়ে জনমত তৈরির দাবি জানান। এ সময় তাঁরা স্বাধীন ফিলিস্তিনের দাবিতে স্লোগান দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট