1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 27, 2026, 2:26 pm
Title :
সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড লালমনিরহাটে আলোকিত লালমনিরহাট গঠনে মতবিনিময় সভা সখিপুরে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ মজুদে ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার, দুই প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম।

‘ফুঁ দিয়ে’ টাকা ছিনতাই মামলার পলাতক আসামি গ্রেফতার

Reporter Name
  • Update Time : Thursday, May 4, 2023,
  • 253 Time View

 

 

লুৎফর রহমান রানা মৌলভীবাজার প্রতিনিধি।

রাজনগর থানা পুলিশের বিশেষ অভিযানে শাহ আলম শাওনকে (২৭) নামে আলোচিত ফুঁ দিয়ে টাকা ছিনতাই মামলার এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে।

 

আজ (০৪ মে ) রাত অনুমান ০৩.৪৫ ঘটিকার সময় কমলগঞ্জ থানার রাসটিলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে শাহ আলম শাওনকে গ্রেফতার করা হয়।

 

পূর্বে গ্রেফতারকৃত আসামিদের দেওয়া তথ্য, গোপন সোর্স এবং তথ্য প্রযুক্তি সহায়তায় এ মামলার পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।

 

আজ মামলার বাদী রায়না বেগম থানায় এসে গ্রেফতারকৃত আসামি শাহ আলম শাওনকে শনাক্ত করেন।

 

গত ১৯ মার্চ ২০২৩ দুপুর অনুমান ১২.২০ ঘটিকার সময় তারাপাশা সোনালী ব্যাংক টাকা উত্তোলন করে বাড়ীতে ফেরার পথে তারাপাশা হাই স্কুল এন্ড কলেজ এর সামনে যাওয়া মাত্রই অজ্ঞাতনামা ৫/৬ জন ব্যক্তি একটি সিএনজি নেমে জনৈকা রায়না বেগমকে

মোকামের খাদিম পরিচয় দিয়ে নগদ ৫১,০০০/- টাকা ফুঁ দিয়ে দ্বিগুন করে দিবে বলে সু-কৌশলে প্রতারনা করে সেই টাকা নিয়ে পালিয়ে যায়।

 

এ ঘটনায় রাজনগর থানায় অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয় এবং গত ২২ মার্চ রাজনগর থানার বিশেষ অভিযানে এই ঘটনায় জড়িত ১। সালাউদ্দিন(৪৩) এবং ২। আব্দুল মুসলিম(৪২) এবং ৩। মোঃ আনোয়ার মিয়া প্রকাশ আয়না মিয়া(৩৪) নামে ০৩ জনকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত আসামি শাহ আলম শাওনকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট