1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 10:37 pm
Title :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল 

ফুলের রশি’ দিয়ে গাড়ি টেনে রাজশাহীর ডিআইজিকে বিদায়

Reporter Name
  • Update Time : Monday, September 14, 2020,
  • 242 Time View

রাজশাহী জেলা প্রতিনিধি

সদ্য বদলি হওয়া পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) একেএম হাফিজ আক্তার তার সরকারি বাসভবন ছেড়েছেন।

সোমবার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে এই বাড়ি থেকে বের হন।

এ সময় পুলিশ সদস্যরা ফুলের রশি দিয়ে গাড়ি টেনে তাকে রাস্তায় তুলে দেন। গাড়ির সামনের দিকে বাধা দুটি রশি গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছিল। ডিআইজির জিপটিকেও সাজিয়ে দেয়া হয়েছিল ফুল দিয়ে। ডিআইজির বিদায়ের সময় অন্যান্য পুলিশ কর্মকর্তারা আবেগাপ্লুত হয়ে ওঠেন।

এর আগে বিদায়ী ডিআইজি তার বাংলোয় বিদায়ী সালামি ও শুভেচ্ছা গ্রহণ করেন। এ সময় তাকে শুভেচ্ছা জানান পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) টিএম মোজাহিদুল ইসলাম, রাজশাহী পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

গত ২ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনে একেএম হাফিজ আক্তারকে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। রাজশাহী রেঞ্জের ডিআইজি হওয়ার আগে তিনি রাজশাহী মহানগর পুলিশের কমিশনার ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট