1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 23, 2026, 10:38 am
Title :
রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী 

ফেনীতে আসছেন তারেক রহমান 

Reporter Name
  • Update Time : Saturday, January 24, 2026,
  • 116 Time View

 

মো: মিজানুর রহমন (পলাশ),ফেনী জেলা প্রতিনিধি, ফেনী:-

দীর্ঘ সময় পর ফেনীতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫ জানুয়ারি (রোববার) রাজনৈতিক সফরের অংশ হিসেবে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য দেয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল এ তথ্য নিশ্চিত করেন।

 

দলীয় সূত্রে জানা যায়, ২৫ জানুয়ারি তারেক রহমান ঢাকা অথবা চট্টগ্রাম থেকে সড়কপথে ফেনীতে এসে জনসভায় যোগ দেবেন। বিকেল ৩টায় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তিনি বক্তব্য দেবেন। এ জনসভা ঘিরে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো এরইমধ্যে প্রস্তুতি শুরু করেছে।

 

এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ফেনী-২ আসনে দলীয় প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদিন বলেন, ‘তারেক রহমানকে মর্যাদার সঙ্গে বরণ করা হবে। বেগম জিয়ার জেলার মাটিতে বিএনপির শক্তি বিশ্ববাসীকে দেখানো হবে। এমন সমাবেশ হবে যেন সবাই ধানের শীষে ভোট দেয়। প্রত্যেক অঙ্গ সংগঠন স্লোগানের মাধ্যমে ফেনীকে উত্তাল করবে। এই জনসভার মাধ্যমেই ১২ ফেব্রুয়ারির নির্বাচনী খেলা শুরু হবে এবং সেদিনই অনেক কিছু নির্ধারিত হয়ে যাবে।’

 

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও ফেনী-১ আসনে দলীয় প্রার্থী রফিকুল আলম মজনু বলেন, ‘এই জনসভার ওপর অনেক কিছু নির্ভর করছে। ফেনীসহ আশপাশের কয়েকটি জেলার নির্বাচনী কার্যক্রমও এই সফরের মাধ্যমে গতি পাবে। জনসভা যেন জনসমুদ্রে রূপ নেয়, সেভাবেই সকলকে যার যার সামর্থ্য অনুযায়ী প্রস্তুতি নিতে হবে।’

 

বিএনপির কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক রেহানা আক্তার রানু বলেন, ‘তারেক রহমান বীরের মতো দেশে ফিরে মানুষের মন জয় করেছেন। ফেনীর জনসভায় নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীর ১৩টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া হবে। দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীকে বরণ করতে সর্বোচ্চ প্রস্তুতি নেয়া হবে।’

 

নেতাকর্মীদের সর্তক করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ মাঠে নেই-এমন ভাবনা থেকে আত্মতুষ্টিতে ভোগা যাবে না।’

 

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, ‘সমাবেশে শৃঙ্খলা বজায় রাখাই হবে আমাদের প্রথম দায়িত্ব। কোন ইউনিট কোথায় অবস্থান করবে, জেলা বিএনপি তা নির্ধারণ করবে। নির্দেশনা অনুযায়ী সবাই প্রস্তুতি নেবে এবং যে সিদ্ধান্ত হবে তা বাস্তবায়ন করতে হবে।’

 

এদিন বিকেলে শহরের রূপালী কমিউনিটি সেন্টারে তারেক রহমানের আগমন উপলক্ষ্যে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট