1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 25, 2026, 1:39 am
Title :
রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ.

ফেনীতে “মানবিক ব্লাড ফাউন্ডেশন নোয়াখালী”এর পক্ষ থেকে ইফতার বিতরণ 

Reporter Name
  • Update Time : Wednesday, April 12, 2023,
  • 321 Time View

 

ইয়াছিন শরীফ অনিক,

স্টাফ রিপোর্টার: মানবিক কাজ করে যাচ্ছেন ‘মানবিক ব্লাড ফাউন্ডেশন নোয়াখালী’ সকল সদস্যরা। ফেনী টাউন হল মুড়ে নিন্ম আয়ের সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী, হকার, রিকশা চালক ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করলো সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক ব্লাড ফাউন্ডেশন, নোয়াখালীর সদস্যরা।

 

অধ্যাবতী কার্যক্রমের বিষয়ে দৈনিক গণতদন্ত কে জানান সহ-দপ্তর সম্পাদক মিজানুর রহমান, সংগঠনটি রমজান মাস উপলক্ষে (১১ ই এপ্রিল) রোজ- মঙ্গলবার ফেনী টাউন হল মুড়ে প্রায় শতাধিক গরিব দুস্থ নিন্মআয়ের রিকশা চালক হকার ও পথশিশুদের মাঝে এই ইফতার বিতরণ করে।

 

উক্ত ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল আমিন,দপ্তর সম্পাদক ইকবাল হোসেন সুমন,স্বেচ্ছাসেবী বিজয় সাহা,নির্ভয় তালুকদার,ইফরাত হোসাইন সাজিদ,আবিদ হাসান প্রান্ত,মুন্তাসির রহমান,নাঈম সহ আরো অনেকে।

 

“রক্ত দিলে হয় না ক্ষতি, এই স্লোগানকে সামনে রেখে জাগ্রত হয় মানবিক অনূভুতি” ২০১৯ সালের ১৭ ই ফেব্রুয়ারি মানবিক ব্লাড ফাউন্ডেশন নোয়াখালী এর পথযাত্রা শুরু হয়। সংগঠনটির পক্ষ থেকে এখন পর্যন্ত নোয়াখালী সহ পুরো দেশ জুড়ে ৫১০০+ রোগীকে বিনামূল্যে রক্ত প্রদান করতে সক্ষম হয়েছে। সংগঠনের অন্যান্য কার্যক্রম সমূহের মধ্যে রয়েছে রক্তদাতাদের উৎসাহিত করার লক্ষ্যে বিনামূল্যে রক্তের গ্রুপ পরিক্ষা করা, সুবিধা বঞ্চিত গ্রামের মানুষের জন্য ফ্রী মেডিকেল ক্যাম্পেইন করা, বিভিন্ন স্থানে ফ্রী কোরআন মাজিদ বিতরণ করা, অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা, সুবিধা বঞ্চিত শিশুদের মৌলিক চাহিদা নিশ্চিত করা, বিভিন্ন দুর্যোগ ও মহামারীতে ত্রান সামগ্রী বিতরণ করা, বৃক্ষরোপন কর্মসূচি পালন করা, গরীব অসহায় শিক্ষর্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা, ঈদ ও ইফতার সামগ্রী বিতরণ করা,জাতীয় দিবসগুলিতে শ্রদ্বাঞ্জলী নিবেদন করা, অসহায় রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা, বিভিন্ন জন-সচেতনতামূলক প্রোগ্রামের আয়োজন ও অংশগ্রহণ করা, সর্বোপরি বিশুদ্ধ ও নিরাপদ রক্তদান নিশ্চিত করার লক্ষ্যে মাদক বিরোধী বিভিন্ন জন-সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা।

 

সংগঠনটির প্রতিষ্ঠাতা মাহবুব ইমন বলেন, নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ২০২৩ ইং এর সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল আমিন ও দপ্তর সম্পাদক ইকবাল হোসেন সুমন কে ইফতার বিতরণ কার্যক্রম সফলতার সাথে পরিচালনা করার জন্য ধন্যবাদ জানাই।

তিনি পবিত্র মাহে রমজান মাসে ইফতার আয়োজনের ধারাবাহিকতা চলমান থাকার আশ্বাস দেন শ্রম ও অর্থ দাতা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট