1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 2:13 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

ফেনীর পরশুরামে বিএনপির দুপক্ষে সংঘর্ষ, আহত ১৫

Reporter Name
  • Update Time : Saturday, September 14, 2024,
  • 192 Time View

 

মো: মিজানুর রহমান (পলাশ), ফেনী প্রতিনিধি:
পরশুরামে বিএনপির ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর পক্ষে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক সহায়তাদানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে যুবদল ও ছাত্রদলের অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন।

গত বৃহস্পতিবার রাতে উপজেলার মির্জানগর ইউনিয়নের মধুগ্রামে ছাত্রদল ও যুবদলের স্থানীয় দুই পক্ষের মধ্যে দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সুবার বাজারে দুই পক্ষের মহড়া চলে। এ সময় ছবি তোলার চেষ্টা করলে স্থানীয় এক সংবাদকর্মীর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলার হুমকি দেয়া হয় এবং ওই সাংবাদিককে অকথ্য ভাষায় গালাগাল করেন ছাত্রদল ও নেতাকর্মীরা। গত যুবদলের বৃহস্পতিবার বিকালে মির্জানগর ইউনিয়নের মধুগ্রামে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম দাউদের নেতৃত্বে এবং উপজেলা ছাত্রদলের যুগগ্মআহ্বায়ক নুরুল আবছারের সঞ্চালনায় বিএনপির ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর ব্যানারে বন্যায় ক্ষতিগ্রস্তদের নগদ টাকা প্রদান অনুষ্ঠান চলাকালে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেলিম সরকারের নেতৃত্বে ইউনিয়ন যুবদলের স্থানীয় আরেকটি দল হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তারা অনুষ্ঠানস্থলের চেয়ার ভাঙচুর করে উপস্থিত নেতাকর্মীদের ওপর হামলা চালায় বলেও অভিযোগ উঠেছে। এতে ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের ইমন, আইয়ুব, রাব্বি, শাহাদাত, লিমন নেতাকর্মী আহত হন। রাতে এই ঘটনাকে কেন্দ্র করে সুবার বাজারে দুই পক্ষ দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে অবস্থান নেয় এবং উভয়ের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে।

এ সময় সুবার বাজারে একাধিকবার দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষে সেলিম সরকার দলের শাহিন, দিদার, আবুল হাশেম, রণি আলামিন, মোবারক, রাজন, সোহেলসহ অন্তত ১৫ জন আহত হন। পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, সুবার বাজারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের বিষয়ে জেনেছি তবে এই বিষয় কোনো অভিযোগ পাওয়া যায়নি। শুনেছি স্থানীয় বাজার কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে ঘটনার সমাধান হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট