1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 10:04 am
Title :
সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান: কালিহাতীতে এলেঙ্গা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২৫ হাজার টাকা নগরের পূবাইলে নিজস্ব ভবন পাচ্ছে থানা; জিএমপি কমিশনারের উদ্বোধন, সেবায় আসছে নতুন গতি ফজলুল হক মিলনকে পূর্ণ মন্ত্রী হিসাবে দেখতে চায় – গাজীপুরবাসী  মাধবপুরে মন্টু সরকার-সহ ৩ জনের নামে আদালতের সমন জারি  আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে” —জিএমপি কমিশনার 

ফেনী জেলার সোনাগাজী উপজেলায় ২৩ বছরের কলেজ ছাত্রীকে বিয়ে করলেন ফেনীর ৭৩ বছরের ফুল হুজুর।

Reporter Name
  • Update Time : Thursday, November 19, 2020,
  • 245 Time View

আবু ইউসুফ নিজস্ব নিউজ রুম। দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।
ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুরের বিশিষ্টপীর জামশেদ আলম ওরফে ফুল হুজুর ৭৩ বছর বয়সে ২৩ বছর বয়সী এক ছাত্রীকে বিয়ে করেছেন। বিষয়টি জানাজানি হওয়ার পর ফেনীতে ব্যাপক কৌতুহলের সৃষ্টি হয়েছে। ওই তরুনীর বাড়ি ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের ফকিরহাট এলাকায়। ফুল হুজুর বিশ্ব সুন্নি আন্দোলনের প্রতিষ্ঠাতা ইমাম হায়াতের অনুসারী।

সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানায়, দীর্ঘদিন ফেনী সদর উপজেলার ফকিরহাট এলাকায় নিজের মুরিদদের আহবানে মাঝে মধ্যে অবস্থান করতেন নবাবপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের এলাকার ফুলহুজুর। এ সুবাধে স্থানীয় নারী-পুরুষ অনেকের সাথেই তার পীর-মুরিদী সম্পর্ক গড়ে ওঠে।

স্থানীয়রা জানায়, ওই মেয়ের পরিবারের সাথে ফুল হুজুরের সম্পর্কের কারণে ফেনী জিয়া মহিলা কলেজের অনার্স পড়ুয়া ছাত্রী (২৩) তার আদর্শে অনুপ্রাণিত হয়। এক পর্যায়ে ফুল হুজুর তার পরিবারের নিকট বিয়ের প্রস্তাব দিলে ওই ছাত্রী তা গ্রহন করেন। বালিগাঁও ইউনিয়নের কাতালিয়া গ্রামের নুর বক্স মিয়াজীর বাড়ির এক প্রবাসী মেয়ে।

ছাত্রীর নানা নুর করিম বিয়ের অনুষ্ঠান শেষে জানান, তার নাতনী ফুল হুজুরের মুরিদ। বুধবার দুপুরের দিকে ১০ লাখ টাকা কাবিনে ঢাকার আদালত এলাকায় ফুলহুজুরের তরিকার প্রধান দরবারে বড় আয়োজনে বিবাহ সম্পন্ন হয়েছে। হুজুরের সাথে নাতিনের বিয়ে দিতে পেরে আমরা খুশি।

এদিকে ফুল হুজুরের এক মুরিদ জানান, ৭৩ বছর বয়স পর্যন্ত হুজুর বিয়ে বন্ধনে আবদ্ধ হননি। কাতালিয়ার ছাত্রী আগে থেকেই হুজুরের আদর্শে অনুপ্রাণিত ছিলেন। হুজুর স্বপ্ন যোগে বিবাহের নির্দেশনা পেয়ে বৃদ্ধ বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এতে রাস্ট্রীয় অথবা ধর্মীয় আইনের কোন ব্যর্তয় ঘটেনি। সূত্রঃ দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট