1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 2, 2026, 10:10 pm
Title :
সালথায় ১১ দলীয় জোটের নির্বাচন পরবর্তী পর্যালোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত তেরখাদা বাঘাশিয়া খাল পুনঃ খনন কাজের উদ্ভোদন করেছেন সংসদ সদস্য আজিজুল বারী হেলাল।  গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট শিবগঞ্জে পরিবেশ ছাড়পত্রহীন ৩৫ ইটভাটা, ক্ষতিগ্রস্ত কৃষিজমি ও জনস্বাস্থ্য ফেনীতে আগাম বন্যা পরিস্থিতি জানাতে ডিজিটাল বোর্ড স্থাপন ফেনী রেলস্টেশনে মাদকবিরোধী অভিযান: তিনজনের কারাদণ্ড, মৎস্য আড়ত ও মাটিকাটার বিরুদ্ধেও ব্যবস্থা গজারিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মহড়া, এলাকায় আতঙ্ক কাতারে এনামুল ট্রেডিং অ্যান্ড হসপিটালিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত অভিযোগ ঘিরে বিতর্ক: খোকসা থানার ওসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, তদন্তের দাবি কাতারে এনামুল ট্রেডিং অ্যান্ড হসপিটালিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফেনী রেলস্টেশনে মাদকবিরোধী অভিযান: তিনজনের কারাদণ্ড, মৎস্য আড়ত ও মাটিকাটার বিরুদ্ধেও ব্যবস্থা

Reporter Name
  • Update Time : Monday, March 2, 2026,
  • 31 Time View

 

 

মো: মিজানুর রহমান (পলাশ), জেলা প্রতিনিধ, ফেনী:

ফেনী রেলস্টেশনে গতকাল রাত ১টা ২০ মিনিট থেকে ৩টা পর্যন্ত মাদকবিরোধী টাস্কফোর্সের বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহভাজন তিনজনকে আটক করে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়।

 

অভিযান চলাকালে বাদশা নামের এক ব্যক্তির কাছ থেকে আনুমানিক ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া আলম নামের আরেকজনের কাছ থেকে দুই পিস ইয়াবা উদ্ধার করা হয়। সাইদুর রহমান নামে আরও একজনকে আটক করা হয়। জানা যায়, তিনি কয়েকজনের সঙ্গে মাদক সেবন করছিলেন। টাস্কফোর্সের উপস্থিতি টের পেয়ে তার সঙ্গীরা পালিয়ে গেলেও সাইদুর রহমানকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।

 

আটককৃত প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ দিনের কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

অভিযানে র‍্যাব, ব্যাটালিয়ন আনসার, অঙ্গীভূত আনসার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহযোগিতা করে। অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন ফেনী সদর উপজেলার এসিল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার সজল।

 

এদিকে একই দিনে সকালে ফেনী মৎস্য আড়তে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করার দায়ে তা জব্দ করা হয়। জব্দকৃত মাছ ১১টি এতিমখানায় বিতরণ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আড়তদারকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

দুপুরে কৃষিজমির উপরিভাগের মাটি কাটার বিরুদ্ধে পৃথক অভিযানে একটি স্কেভেটর জব্দ করা হয়েছে।

 

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জেলা প্রশাসকের কার্যালয়, ফেনী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট