1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 20, 2026, 3:47 am
Title :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল 

ফ‌রিদপু‌রের পেঁয়া‌জের বাজার পরিস্থি‌তি নিয়ন্ত্রণে রাখ‌তে প্রশাস‌নের ম‌নিট‌রিং

Reporter Name
  • Update Time : Thursday, September 17, 2020,
  • 383 Time View

মহসিন মিজবাহ ,
সালথা (ফ‌রিদপুর)

ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে সালথা উপজেলা প্রশাসন ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে বাজার ম‌নিট‌রিং করা হ‌য়ে‌ছে, সেই সা‌থে পেঁয়া‌জের বাজার অ‌স্থি‌তিশীল করার অ‌ভি‌যো‌গে এক ব্যা‌ক্তি‌কে ভ্রাম্যমান আদাল‌তের মাধ্য‌মে জ‌রিমানা করা হ‌য়ে‌ছে। ১৭ সেপ্টেম্বর বুহস্প‌তিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার জয়কালী বাজার ও সালথা বাজার মনিটরিং করা হয়।

ভ্রাম্যমান আদালত সু‌ত্রে জানা যায়, বাজারে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ থাকার পরও কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্য‌মে অধিক মুনাফা করার অভিপ্রায়ে পেঁয়াজের অস্বাভাবিক মূল্য রাখা হচ্ছে। এছাড়া ব্যবসায়ীরা স্থানীয় বাজার থেকে বিনা রশিদে পেঁয়াজ ক্রয় করে ঢাকাসহ দেশের অন্যান্য স্থানে অধিক চড়া মূল্যে বি‌ক্রি ক‌রে ক্রেতা সাধারণকে ঠকিয়ে লাভবান হচ্ছে। বাজার পরিদর্শনকালে সালথা বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করে এবং বিনা রশিদে ব্যবসায়ীদের কাছে পেঁয়াজ বিক্রি করায় ১জন আড়তদারকে ভ্রাম্যমান আদাল‌তের মাধ্য‌মে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯” মতে ৫০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়েছে। সকল আড়তদারকে চালান রশিদের মাধ্যমে কেনাবেচা করা এবং দোকানে মূল্য তালিকা টাঙ্গানোর জন্য সতর্ক করা হয়েছে। পাশাপাশি ক্রেতা সাধারণকে প্রয়োজনের অতিরিক্ত পেঁয়াজ না কেনার জন্য অনুরোধ করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত প‌রিচালনা ক‌রেন, সালথা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার ও নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট মোহাম্মদ হা‌সিব সরকার, এ সময় আরও উপ‌স্থিত ছি‌লেন, সালথা উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস, ফরিদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মোঃ সোহেল শেখ, সালথা বাজার বণিক সমিতির সভাপতি জনাব ফারুকুজ্জামান ফকির মিয়া ও সাধারণ সম্পাদক জনাব সরোয়ার হো‌সেন বাচ্চু মিয়া প্রমূখ।

সালথা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার ও নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট মোহাম্মাদ হা‌সিব সরকার ব‌লেন, পেঁয়া‌জের বাজার স্থি‌তিশীল রাখ‌তে উপজেলা প্রশাসনের পক্ষ থে‌কে সকল হাট বাজা‌রে আমা‌দের মনিটরিং অব্যাহত থাকবে।

মহসিন মিজবাহ
সালথা ফ‌রিদপুর

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট