1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

বগুড়ায় বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

মোঃ আসাদুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি।

অফিসার ইনচার্জ জনাব মো: হাসান বাসির, সদর থানা, বগুড়ার সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিঃ)/মোঃ জিয়াউর রহমান সদর থানা, বগুড়া বিশেষ অভিযান পরিচালনা করে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ০৬/০৯/২০২৫ তারিখ রাত্রি অনুমান ২২.৪০ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন কলোনী এলাকা হইতে বৈষম্য বিরোধী মামলার পলাতক আসামী মোঃ আব্দুস সালাম (৬৮), (সভাপতি, বগুড়া জেলা শ্রমিকলীগ), পিতা-মৃত শামসুদ্দিন প্রাং, মাতা-মৃত সালমা খাতুন, সাং-চকফরিদ (উত্তরপাড়া ), থানা- শাজাহানপুর,জেলা-বগুড়া এবং একই তারিখ রাত্রি অনুমান ২১.২০ ঘটিকার সময় এসআই (নিঃ)/মোঃ মেহেদী হাসান, বনানী পুলিশ ফাঁড়ি, সদর থানা, বগুড়া বিশেষ অভিযান পরিচালনা করে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বৈষম্য বিরোধী মামলার পলাতক আসামী মোঃ পিয়াস আহমেদ (৩২) (সহ-সভাপতি, ধুনট উপজেলা, স্বেচ্ছাসেবকলীগ ), পিতা-মোঃ ফটিক উদ্দিন, মাতা-মোসাঃ পপি খাতুন, সাং-নাংলু(মধ্যপাড়া), থানা-ধুনট, জেলা-বগুড়া’কে কলোনী তাজমা এলাকা হইতে গ্রেফতার করেন। ধৃত আসামীদ্বয়কে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। আজ রবিবার তাদেরকে আদালতে উপস্থাপন করার মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন বগুড়া জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসান বাসির।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট