1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 11, 2026, 10:02 pm
Title :
টাঙ্গাইলে অনশনকারীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে পানি পান করালেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতির ৬ সদস্যের কার্যনির্বাহী কমিটির  নির্বাচন সম্পন্ন।  নারীর প্রতি নির্বাচনি সংহিংসতা প্রতিরোধ নিশ্চিতকরনে পটুয়াখালীতে সভা অনুষ্ঠিত। গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধার ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেল নামযজ্ঞানুষ্ঠানে জিএম কামরুজ্জামান টুকুর জনসংযোগ ও শুভেচ্ছা বিনিময়,প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত,উজ্জীবিত ও আবেগাপ্লুত হলেন উপস্থিত জনতা।  সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলার ঘটনায় মাদক কারবারি নুরু আটক কালিহাতীতে খাল খনন শুরু, জলাবদ্ধতা কমে বাড়বে কৃষি উৎপাদন শ্রীপুরে রাজাবাড়ী বাজারের ইজারা নিয়ে অপপ্রচারের অভিযোগ, থানায় জিডি বিএনপি সমর্থিত সম্ভাব্য প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু’র গনসংযোগেই গণজোয়ার,স্হানীয়দের ব্যপক আগ্রহ-আস্থা-ভালোবাসা প্রকাশ। আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা ২ জনের মৃত্যুদন্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডp

বগুড়া ধরমপুরে অবস্থিত দিগন্ত আইডিয়াল স্কুলে অনুষ্ঠিত হয়েছে অভিভাবক সমাবেশ।

Reporter Name
  • Update Time : Wednesday, July 30, 2025,
  • 208 Time View

 

মোঃ আসাদুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি।

মঙ্গলবার সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণে আয়োজিত এঅনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সুপার অ্যাডিশনাল ডিআইজি শহিদ উল্লাহ। তিনি তার বক্তব্যে বলেন, “শুধু শিক্ষায় ভালো ফল করলেই চলবে না, শিশুদের মধ্যে নৈতিকতা, মানবিকতা চারিত্রিক দৃঢ়তা ও খেলাধুলার মনোভাব গড়ে তুলতে হবে। এ দায়িত্ব পরিবারের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষককেও নিতে হবে।” অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনার সন্তানকে শুধু পড়ালেখার জন্য চাপ দিলে চলবে না; তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন, সৎ পথে চলার জন্য অনুপ্রাণিত করুন।ইসলাম শিক্ষায় ও মনোনিবেশ করুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের ব্যবস্থাপনা পরিচালক এজাজ আহমেদ আসলাম। তিনি বলেন, “দিগন্ত আইডিয়াল স্কুল শুধু পরীক্ষায় ভালো ফল করানো নয়, একজন আদর্শ নাগরিক তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই যাত্রায় শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।”বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিএনপি নেতা ইকবাল হোসেন রাজু, স্কুলের উপদেষ্টা ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি শ্রমিক নেতা আজগর আলী এবং উপদেষ্টা আলী হোসেন সুমন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান শিক্ষক স্মরণ মিয়া। উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক ফজিলাতুন্নেছা, শিক্ষক প্রতিনিধি মিশু খাতুনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।বক্তারা তাঁদের আলোচনায় সমাজবিজ্ঞানভিত্তিক “অপরতা তত্ত্ব” তুলে ধরে বলেন, “শিশুর যে কোনো নেতিবাচক আচরণের পেছনে পরিবারের অবহেলা, সামাজিক বিচ্ছিন্নতা ও দিকনির্দেশনার অভাব কাজ করে। ফলে শিক্ষকদের পাশাপাশি পরিবারকেও সচেতন ও জবাবদিহিমূলক ভূমিকা পালন করতে হবে।”সমাবেশ শেষে শিক্ষার্থী ও অভিভাবকদের মতামত গ্রহণ, প্রশ্নোত্তর পর্ব এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। পরে শিক্ষক ও শিক্ষার্থিদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন প্রধান অতিথি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট