1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 5:28 am
Title :
গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান:

বগুড়ায় চুরি যাওয়া মালামাল উদ্ধার ৫ চোর গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Thursday, November 26, 2020,
  • 218 Time View

অশোক সরকার, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর থানা পুলিশ সফল অভিযান চালিয়ে ল্যাপটপ চোর চক্রের ৫ জনকে গ্রেপ্তার ও ৩টি চোরাই ল্যাপটপ, ২টি মোবাইল উদ্ধার করেছে।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) মো. গাজিউর রহমান জানান, বিশেষ অভিযানে সম্প্রতি চুরি হওয়া দুটি ল্যাপটপসহ তিনটি ল্যাপটপ, ২টি মোবাইল, ১টি গ্যাসের সিলিন্ডার, গ্যাসের চুলা এবং চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন-শেরপুর উপজেলার বৃন্দাবনপাড়ার মৃত মুনছের আলীর ছেলে মো. জীবন (২৯), শহরের রামচন্দ্রপাড়ার মৃত লাল খানের ছেলে মোসাদ্দেক হোসেন মক্কা (৩৫), উত্তরসাহাপাড়া এলাকার দিলীপ চন্দ্র মোহন্তের ছেলে মদন চন্দ্র মোহন্ত (৩০), ধুনকুন্ডি জমিদারপাড়ার মৃত আবুল কালাম আজাদের ছেলে সাখাওয়াত হোসেন শিমুল (৪০) ও রণবীরবালা ঘাটপাড় এলাকার জহুরুল ইসলাম মিলনের ছেলে রাজু সরকার (৩০)।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, সম্প্রতি শেরপুরের সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকা অফিস থেকে একটিসহ দুটি ল্যাপটপ চুরি হয়। এছাড়া মোবাইলসহ বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটে। এরপর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমানের নিদের্শনায় শেরপুর থানা ও পুলিশ ফাঁড়ির বিশেষ দল অভিযান চালিয়ে উল্লেখিত আসামীদের গ্রেপ্তার করেন এবং চুরি হওয়ায় ল্যাপটপসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করতে সমর্থ হন।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শেরপুর থানায় চুরির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তাদের ৭ দিনের রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট