1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 10:35 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কটুক্তির প্রতিবাদে ঝিনাইদহে জেলা আইনজীবী সমিতির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

Reporter Name
  • Update Time : Tuesday, December 8, 2020,
  • 191 Time View

মোঃ আনোয়ার হোসেন,
ঝিনাইদহ জেলা প্রতিনিধি,০৭ডিসেম্বর ২০২০ঃ

স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধীতার নামে উগ্র মৌলবাদীগোষ্ঠীর অপতৎপরতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কয ভাংচুরের প্রতিবাদে এবং সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কটুক্তির প্রতিবাদ ও মৌলবাদি, ফতোয়াবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবীতে ঝিনাইদহে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা আইনজীবী সমিতির ।
সোমবার সকাল সাড়ে ১০ টায় আদালত চত্বরের নতুন বার ভবনের সামনে সমিতির বিপুল সংখ্যক সদস্য এ মানববন্ধন কর্মসূচীতে অংশ গ্রহণ করেন। সমিতির সভাপতি খান আক্তারুজ্জামান এর সভাপতিত্বে এবং সিনিয়র আইনজীবী মোঃ আজিজুর রহমান এর নেতৃত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও পিপি এ্যাডঃ ইসমাইল হোসেন বাদশা, ঝিনাইদহ জজ কোটের জিপি ও জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সিনিয়র আইনজীবি এডভোকেট বিকাশ কুমার ঘোষ, এ্যাডঃআব্দুল খালেক সাগর, এ্যাডঃ সালমা ইয়াসমিন প্রমূখ।
এ সময় বক্তারা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে হাজার বছরের শ্রেষ্ঠ এ সন্তানকে নিয়ে জাতীর গৃহীত কর্মসূচীকে নস্যাত করার জন্য তার ভাস্কর্য নির্মাণ নিয়ে নোংরা রাজনীতি করছে ধর্মের অপব্যাখ্যাকারি ফতোয়াবাজরা। এদেরকে আইনের আওতায় আনার দাবী জানান বক্তারা। অন্যথায় দেশদ্রোহী এ অপশক্তির বিরুদ্ধে দেশপ্রেমিক আপামর জনগণকে সাথে নিয়ে দূর্বার আন্দোলনের মাধ্যমে কঠোর অবস্থানে যাবে ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির ।
বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধী ও মৌলবাদি চক্র মহল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মানের বিরোধিতার নামে জনমনে বিভ্রান্তি করছে। এসব অপব্যাখ্যাকারীদের দ্রæত গ্রেফতারের দাবি জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট